খেলাধুলা

বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা

‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে এ বছরের বেগম রোকেয়া পদক পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর হাতে পদক তুলে দেন।

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর চার নারীকে এই জাতীয় সম্মাননায় ভূষিত করা হয়েছে। আজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হয়।

বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে ওঠে। এই সাফল্যগাঁথায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা। এর আগে এই দলের সদস্য হিসেবে প্রথমবারের মতো একুশে পদকও পেয়েছিলেন তিনি। এবার এককভাবে রোকেয়া পদকে ভূষিত হলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

পদক গ্রহণের পর প্রতিক্রিয়ায় ঋতুপর্ণা বলেন,
‘সব পুরস্কারই সম্মানের, তবে এই জাতীয় পুরস্কারের গুরুত্ব আলাদা। আশা করি, এটি দেশের নারীদের আরও অনুপ্রেরণা দেবে।’

২০২১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ঋতুপর্ণা লাল–সবুজ জার্সিতে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে করেছেন ১৩ গোল। ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে নির্বাচিত হন টুর্নামেন্টসেরা খেলোয়াড়, আর এশিয়ান বাছাইয়ে দলের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেন।

তবে মাঠের সাফল্যের পেছনে আছে এক বড় গল্প। ক্যানসারে আক্রান্ত মা, ২০১৫ সালে বাবার মৃত্যু, ২০২২ সালে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু—একটার পর একটা দুঃখ সঙ্গী হয়েছে তাঁর বড় হওয়ার পথচলায়। এসব কষ্ট বুকে নিয়ে ফুটবলপায়ে আলো ছড়িয়েছেন। রোকেয়া পদক তাঁর সেই পথচলারই স্বীকৃতি।

আবেগঘন কণ্ঠে ঋতুপর্ণা বলেন,
‘আজ বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। ভাইকেও খুব মিস করছি। আমার মা অনেক কষ্ট করেছেন। আমার এত দূর আসার পেছনে পরিবার ও সতীর্থদের বিশাল ভূমিকা।’

 


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৪ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom