বেইজিংয়ে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিনিধিদলের সঙ্গে গণচীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) চীনের আইডিসিপিসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, বৈঠকে বাংলাদেশ ও চীন সম্পর্কের বিভিন্ন দিক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, দুই দেশের দীর্ঘ কূটনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায় বলে জানা গেছে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি তিস্তা প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জ্বালানি ও অবকাঠামো খাতে চীনের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
চীনা পক্ষ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের আশ্বাস দেয়।
উভয় পক্ষই রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ, সফর বিনিময় এবং পারস্পরিক আস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। বৈঠক শেষে বাংলাদেশ–চীন সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১৯ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
২১ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
২১ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
