বানিজ্য

বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে অর্থায়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় পিইজেডএবি

অনলাইন ডেস্ক

২৪ দিন আগে


বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে অর্থায়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় পিইজেডএবি

সংগৃহীত


অর্থের অভাবে দেশের বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো উন্নয়নকাজ ধীরগতিতে চলছে। এর ফলে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি কাটাতে প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিইজেডএবি)। চাহিদা ও প্রকল্পের অগ্রগতি বিবেচনায় পরে তহবিলের আকার ১০ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানোরও প্রস্তাব করেছে সংগঠনটি।

সম্প্রতি অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের কাছে পাঠানো এক চিঠিতে এ বিশেষ তহবিল চালুর দাবি জানান পিইজেডএবির প্রেসিডেন্ট এএসএম মাঈনুদ্দিন মোনেম। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দীর্ঘমেয়াদি অর্থায়নের সংকট

পিইজেডএবির চিঠিতে বলা হয়েছে, একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে শুরুতেই বড় অঙ্কের দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন হয়। কিন্তু কারখানা চালু হওয়ার পর ধীরে ধীরে নগদ প্রবাহ তৈরি হয়। ফলে উচ্চ সুদের স্বল্পমেয়াদি বাণিজ্যিক ঋণের ওপর নির্ভর করে অবকাঠামো নির্মাণ করতে গিয়ে উদ্যোক্তাদের ব্যয় বেড়ে যায়।

এ কারণে অনেক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি উচ্চ অর্থায়ন ব্যয় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে সংগঠনটি।

ঋণের সুদ সর্বোচ্চ ৪.৫০ শতাংশ করার প্রস্তাব

পিইজেডএবির প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, যোগ্য বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ডেভেলপারদের দেওয়া ঋণের সুদের হার সর্বোচ্চ ৪ দশমিক ৫০ শতাংশে সীমিত রাখার কথা বলা হয়েছে।

অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন দেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি। ঋণের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছর করার পাশাপাশি বড় ও দীর্ঘমেয়াদি অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে তা ২০ বছর পর্যন্ত বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে। ঋণের ক্ষেত্রে চার বছরের রেয়াতকাল রাখার কথাও বলা হয়েছে।

প্রস্তাবিত কাঠামোতে প্রকল্প ব্যয়ের সর্বোচ্চ ৭০ শতাংশ ঋণ এবং কমপক্ষে ৩০ শতাংশ ডেভেলপারের নিজস্ব মূলধন থেকে বিনিয়োগের কথা বলা হয়েছে।

যেসব অবকাঠামোতে অর্থ ব্যয় করা যাবে

প্রস্তাবিত বিশেষ তহবিল থেকে অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে অর্থ ব্যয়ের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে-

  • ভূমি উন্নয়ন

  • সংযোগ সড়ক নির্মাণ

  • ড্রেনেজ ব্যবস্থা

  • পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন

  • এসটিপি ও সিইটিপি

  • বিদ্যুৎ অবকাঠামো

  • নবায়নযোগ্য জ্বালানি

  • অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

  • আইটি ও লজিস্টিকস অবকাঠামো

পিইজেডএবি মনে করে, এসব অবকাঠামো দ্রুত উন্নত করা গেলে অর্থনৈতিক অঞ্চলগুলোতে শিল্পকারখানা স্থাপন ও উৎপাদন কার্যক্রম আরও দ্রুত সম্প্রসারিত করা সম্ভব হবে।

কঠোর তদারকির প্রস্তাব

তহবিলের অর্থ যাতে অপব্যবহার না হয়, সে জন্য অংশগ্রহণকারী ব্যাংকের মাধ্যমে কঠোর মূল্যায়ন ও তদারকির প্রস্তাব দিয়েছে পিইজেডএবি। প্রকল্পের ভৌত অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে অর্থ ছাড় করার কথাও বলা হয়েছে।

যেসব প্রকল্পে ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ নিজস্ব মূলধন বিনিয়োগ করা হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে, সেসব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি।

৪ বিলিয়ন ডলার বিনিয়োগ

পিইজেডএবির উপদেষ্টা মো. আব্দুল কাদের খান বলেন, দেশের শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ১৩টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল লাইসেন্স পেয়েছে এবং আরও কয়েকটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এসব অঞ্চলে ইতোমধ্যে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। ভবিষ্যতে আরও প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, এসব অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইতোমধ্যে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। পরিকল্পিত শিল্প ও অবকাঠামো পুরোপুরি চালু হলে ৭ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছে সংগঠনটি।

যেসব অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম চলছে

বর্তমানে আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, মেঘনা অর্থনৈতিক অঞ্চল, আমান অর্থনৈতিক অঞ্চল, বে অর্থনৈতিক অঞ্চল, সিটি অর্থনৈতিক অঞ্চল, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন, কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকোনমিক জোন, কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল, ইস্ট-ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন এবং হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে শিল্প ও উৎপাদন কার্যক্রম বিভিন্ন পর্যায়ে চলছে।

অন্যদিকে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ও পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চলসহ কয়েকটি প্রকল্প উন্নয়নাধীন রয়েছে। চালু থাকা কয়েকটি অর্থনৈতিক অঞ্চলও পর্যায়ক্রমে সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নের কাজ করছে।

পিইজেডএবি বলছে, কয়েকটি বড় শিল্পগোষ্ঠী বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করলেও বর্তমানে অর্থায়ন সংকটের মুখে পড়েছে।

সরকারি-বেসরকারি অর্থায়নে বৈষম্যের অভিযোগ

পিইজেডএবির প্রেসিডেন্ট এএসএম মাঈনুদ্দিন মোনেম বলেন, সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং হাই-টেক পার্কের মূল লক্ষ্য প্রায় একই—শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো। তবে অর্থায়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

তার ভাষ্য, সরকারি প্রকল্পগুলো রাষ্ট্রীয় বিনিয়োগ, বাজেট বরাদ্দ ও তুলনামূলক সহজ শর্তের ঋণ সুবিধা পেলেও বেসরকারি উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি অবকাঠামো গড়ে তুলতে নিজস্ব মূলধনের পাশাপাশি উচ্চ সুদের বাণিজ্যিক ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।

এ কারণে একই জাতীয় অর্থনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করলেও বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ডেভেলপাররা কাঠামোগত অর্থায়নের ক্ষেত্রে বৈষম্যের মুখে পড়ছেন বলে দাবি করেন তিনি।

দ্রুত বৈঠকের আহ্বান

পিইজেডএবি মনে করছে, প্রস্তাবিত পুনঃঅর্থায়ন তহবিল চালু করা গেলে সরকারের ওপর অতিরিক্ত বাণিজ্যিক ঝুঁকি তৈরি না করেই বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।

সংগঠনটির মতে, এতে শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশও আরও শক্তিশালী হবে।

তহবিলের কাঠামো চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দ্রুত বৈঠক আয়োজনেরও অনুরোধ জানিয়েছে পিইজেডএবি।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

২৩ ঘন্টা আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৬ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom