বিনোদন

বগুড়ার মধুবন সিনেমা হল বন্ধ: লোকসানের ভারে জর্জরিত মালিক

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


বগুড়ার মধুবন সিনেমা হল বন্ধ: লোকসানের ভারে জর্জরিত মালিক

লোকসানের বোঝা আর বহন করতে না পেরে বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে আধুনিক এই প্রেক্ষাগৃহটি পুরোপুরি বন্ধ থাকছে। ২০২১ সালে আধুনিক রূপে এটি চালু করা হয়েছিল।

মধুবন সিনেমা হলের মালিক রোকনুজ্জামান ইউনূস বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, 'মধুবন একেবারে বন্ধ করে দিচ্ছি। সিনেমা হল ভেঙে সেখানে কী করা হবে, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।' তিনি আরও বলেন, মাসের পর মাস ধরে লোকসান হওয়ায় তিনি এই ভার আর বইতে পারছেন না।

ইউনূস বলেন, 'চলচ্চিত্র প্রদর্শনের খরচও এখন উঠছে না। প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়। ব্যবসা না হলে এই খরচ কীভাবে তুলব? আমার ইচ্ছা এটি একেবারেই বন্ধ থাকুক। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আর চালু করব না। অন্য সিনেমা হলও বন্ধ হচ্ছে। আগামী মাসে লায়ন সিনেমাও বন্ধ হয়ে যাবে।'

তিনি বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের অনুমতির অভাবকেও লোকসানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, 'ঈদ ছাড়া আমাদের দেশের সিনেমা দর্শক টানতে পারছে না। আমরা চেয়েছিলাম বাইরের সিনেমা দিয়ে হল সচল রাখব। কিন্তু ভারতসহ অন্যান্য দেশের সিনেমা আসা একেবারে বন্ধ। এই অবস্থায় আর লোকসান টানা সম্ভব নয়।'

মধুবন সিনেপ্লেক্সে আসন সংখ্যা ছিল ৩৩৬টি। আধুনিকায়নের পর 'পরাণ', 'হাওয়া', 'প্রিয়তমা', 'তুফান', এবং সর্বশেষ 'বরবাদ'-এর মতো সিনেমাগুলো এই হলে বেশ ভালো ব্যবসা করেছিল। 'বরবাদ' সিনেমাটি দেখতে দূর-দূরান্ত থেকে দর্শক এসেছিল এবং একাধিক দিন 'মিড নাইট' শো চালানো হয়েছিল।


বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প

বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...

৮ ঘন্টা আগে


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৫ দিন আগে


বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...

৫ দিন আগে


যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom