বগুড়ায় তারেক রহমানের জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ফোনগুলোর মধ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুর মোবাইল ফোনও রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত বগুড়া সদর থানায় অন্তত ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
জানা গেছে, বৃহস্পতিবার তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে বগুড়া শহরে ছিল মানুষের ঢল, উত্তেজনা ও দীর্ঘ প্রতীক্ষা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুপুরের পর থেকেই লাখো মানুষ শহরে জড়ো হতে থাকেন। সন্ধ্যার আগেই শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মাঠে প্রবেশ করতে না পেরে হাজারো মানুষ সাতমাথাসহ শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন তারেক রহমানকে একনজর দেখার ও তার বক্তব্য শোনার জন্য।
এই বিপুল জনসমাগমের ভিড়ের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। চুরি হয়ে যায় অর্ধশতাধিক মোবাইল ফোন। জনসভায় অংশ নিতে আসা অনেকেই অভিযোগ করেন, ভিড়ের মধ্যে অচেনা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আগেই তাদের মোবাইল ফোন খোয়া যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় পকেট কিংবা ব্যাগে হাত দিয়ে তারা বুঝতে পারেন, ব্যক্তিগত যোগাযোগের একমাত্র মাধ্যমটি আর তাদের কাছে নেই।
চুরি হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি ও দূর-দূরান্ত থেকে আসা সাধারণ কর্মী-সমর্থকদের ফোনও রয়েছে। কারও ফোনে ছিল পারিবারিক ও গুরুত্বপূর্ণ ছবি, কারও ফোনে ছিল জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য। এতে ভুক্তভোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বৃহস্পতিবার রাত থেকেই তারা সদর থানায় মোবাইল ফোন হারানোর অভিযোগ জানাতে শুরু করেন।
শুক্রবার বিকেলে বগুড়া সদর থানায় জিডি করতে আসা ব্যবসায়ী রাজেদুর রহমান রাজু বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি শহরের স্টেশন রোডে বিআরটিসি মার্কেটের সামনে হাজারো মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন তারেক রহমানকে দেখার জন্য। এ সময় মানুষের ঠেলাঠেলির মধ্যে পকেটে থাকা দেড় লাখ টাকা মূল্যের তার শখের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।
বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই জেবুন্নেছা বেগম জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫০টির বেশি সাধারণ ডায়েরি করা হয়েছে। আরও অনেকেই মৌখিক অভিযোগ নিয়ে থানায় আসছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে সাতমাথা এলাকা থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে ভুক্তভোগীরা দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, মোবাইল ফোন হারানোর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। যারা অভিযোগ করেছেন, পুলিশ তাদের ফোন উদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তার পাশাপাশি বিভিন্ন কৌশল ব্যবহার করে হারানো মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
২ ঘন্টা আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১৩ ঘন্টা আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১৪ ঘন্টা আগে
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...
১ দিন আগে
