ভাইরাল ‘বুক চিনচিন’ গানের গায়ক জাহেদ পারভেজ পাবেলের বিয়ে সম্পন্ন
অনলাইন ডেস্ক
চার বছর আগে ‘বুক চিনচিন’ গানটি নতুনভাবে গেয়ে আলোচনায় আসেন তরুণ সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। সেই সময় গানটি ভাইরাল হওয়ার পর তাঁর কণ্ঠে আরও কয়েকটি দ্বৈত ও একক গান জনপ্রিয়তা পায়। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন পাবেল। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রামে পারিবারিক আয়োজনে তাঁর বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানের স্থান ছিল বন্দর এলাকার একটি কনভেনশন সেন্টার। পাবেলের স্ত্রী তানজিমা ইসলাম, যিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী।
বিয়ে প্রসঙ্গে প্রথম আলোকে পাবেল জানান, “কয়েক মাস ধরেই পরিবার থেকে বিয়ের জন্য চাপ ছিল। পরিবারের পছন্দে সবকিছু ঠিকঠাক হয়েছে। তানজিমা আমারও পছন্দের। কথাবার্তার পর মনে হয়েছে, আগামী দিনের পথচলায় এমন একজন জীবনসঙ্গীই দরকার। পরিবারও খুশি, আমি আরও খুশি।”
পাবেল জানান, শুক্রবার ছোট পরিসরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আক্দ সম্পন্ন হয়। এরপর রাতেই বন্দর এলাকার কনভেনশন সেন্টারে বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
সংগীত জীবনের দিকেও ব্যস্ত সময় পার করছেন পাবেল। তিনি বলেন, তাঁর গাওয়া একাধিক গান তৈরি রয়েছে এবং সময়মতো সেগুলো প্রকাশ করবেন। পাশাপাশি তিনি আগামীতে কয়েকটি নাটকের গানেও কণ্ঠ দেবেন।
পাবেলের পরিবারে কেউ সংগীতচর্চার সঙ্গে যুক্ত নন। দশম শ্রেণিতে পড়ার সময় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এর গান শুনে গান করার প্রতি আগ্রহ জন্মে তাঁর। তখন থেকেই গায়ক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন পাবেল। বন্ধুবান্ধবরা যখন পড়াশোনার ফাঁকে আড্ডা ও খেলাধুলায় ব্যস্ত থাকত, পাবেল তখন সময় দিতেন গানের চর্চায়। প্রায় ১৪ বছর আগে পেশাদার শিল্পী হিসেবে ঢাকায় আসেন তিনি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর গত চার বছর ধরে পুরোপুরি গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই পথচলায় সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তাঁর মা ও মেজ ভাই।
উল্লেখ্য, বদিউল আলম পরিচালিত ‘বাস্তব’ সিনেমায় কবির বকুলের লেখা ‘বুক চিনচিন’ গানটি প্রথম গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। পরে মহিদুল মহিম পরিচালিত ‘শিল্পী’ নাটকে গানটি নতুনভাবে ব্যবহার করা হয়। সেখানে পাবেল পুরুষ কণ্ঠে এবং নারীকণ্ঠে গানটি পরিবেশন করে আলোচনায় আসেন। ওই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
পাবেলের এই নতুন অধ্যায় তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমানভাবে নতুন দিগন্তের সূচনা।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
২ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
৩ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৭ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৮ দিন আগে
