বানিজ্য

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত- অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত- অর্থ উপদেষ্টা

সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজনে আরও আতপ চাল আমদানি করা হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়তির দিকে রয়েছে। বিশেষ করে চীন বিপুল পরিমাণ চাল কিনছে, যার বেশিরভাগই ভিয়েতনাম থেকে নেওয়া হচ্ছে। এতে বিশ্ববাজারে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। তবে তিনি জানান, এবার যে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে, তার দাম গতবারের তুলনায় কিছুটা কম, যা দেশের জন্য স্বস্তিদায়ক।

তিনি আরও বলেন, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আরও ৪০ হাজার মেট্রিক টন সার আনা হবে এবং সারের দাম সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

অর্থ উপদেষ্টা জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভবন নির্মাণের জন্য ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারের আওতায় চারটি সড়ক উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে ময়মনসিংহ অঞ্চলে ১৯টি সাবস্টেশন বিতরণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় বাজারে পর্যাপ্ত রাইস ব্র্যান অয়েল সরবরাহ নিশ্চিত করার কথাও জানান তিনি।

এ ছাড়া অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অস্ট্রেলিয়া সরকার নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে অনুমতি প্রত্যাহারের কঠোর শর্ত দিয়েছে।


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

৭ ঘন্টা আগে


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৫ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom