বানিজ্য

ভারত থেকে ৬৫ টন কাঁচা মরিচ আমদানি

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ভারত থেকে ৬৫ টন কাঁচা মরিচ আমদানি

ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ৬৫ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। টানা আট দিনের পূজার ছুটি শেষে শনি ও রবিবার (৪ ও ৫ অক্টোবর, ২০২৫) এই পণ্যগুলো দেশে প্রবেশ করে।

বন্দরের সূত্র অনুযায়ী, পূজার ছুটি শেষে আমদানি কার্যক্রম শুরু হওয়ার পর শনিবার (৪ অক্টোবর) মোট ২১৩টি ট্রাকে বিভিন্ন পণ্য আসে, যার মধ্যে ১০টি ট্রাকে ছিল ৩০ টন কাঁচা মরিচ এবং ১২টি ট্রাকে ছিল ৫২১ টন চাল।

এরপর রবিবার (৫ অক্টোবর) ভারত থেকে মোট ২৩৮টি ট্রাকে পণ্য আমদানি করা হয়। এর মধ্যে ৬টি ট্রাকে ৩৫ টন কাঁচা মরিচ এবং ৫টি ট্রাকে ২০০ টন চালসহ অন্যান্য পণ্য ছিল।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরপর দুই দিনে মোট ১৬টি ট্রাকে ৬৫ টন কাঁচা মরিচ এবং ১৭টি ট্রাকে ৭২১ টন চাল ভারতের মহদিপুর স্থলবন্দর হয়ে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অফিস সচিব একরামুল হক জানিয়েছেন, দীর্ঘ ছুটি শেষে বন্দরে পণ্যবাহী গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, শনিবারের তুলনায় রবিবার কাঁচা মরিচ আমদানির পরিমাণ বেশি ছিল।

এদিকে, স্থানীয় খুচরা বাজারে বর্তমানে কাঁচা মরিচ প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৬ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom