ক্যাম্পাস

'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

অনলাইন ডেস্ক

২ দিন আগে


'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

ছবি: সংগৃহীত


‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক জহির রায়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার মাধ্যমে ভারতকে প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশের প্রকৃত বন্ধু। অন্যথায় বাংলাদেশের জনগণ ভারতকে বন্ধু হিসেবে বিবেচনা করবে না। তারা শেখ হাসিনার বিচার কার্যকর করার দাবিও জানান।

এদিকে, কয়েকদিন আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লেখা ‘শিবিরমুক্ত ক্যাম্পাস’ স্লোগান মুছে ফেলার ঘটনাও আলোচনায় আসে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগবিরোধী এ বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছে।


হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি
হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি

কোনো ক্যাম্পাসের আবাসিক হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও...

১ দিন আগে


ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ
ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর গোপনে আপত্তিকর ও ব্যক্তিগত ছবি তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনপ্রবাসী আবিদ নামে...

২ দিন আগে


জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি

৪ দিন আগে


‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল
‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে ‘সাধারণ শিক্ষার্থীদের হামলা’ থেকে ছাত্রদল রক্ষা করেছে বলে দাবি করেছেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সকাল থেকে ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এ...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom