ভারতে বাংলাদেশি ১৩ জেলে আটক: স্বজনদের উদ্বেগ
অনলাইন ডেস্ক
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন জন এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দশ জনসহ মোট ১৩ জন বাংলাদেশি জেলে বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন। জেলেদের আটকের খবরে তাদের পরিবারগুলোতে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
আটককৃত জেলেদের স্বজনরা জানিয়েছেন, তারা পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল হাজতে আছেন। গত ১৭ সেপ্টেম্বর সকালে ভারতীয় কোস্টগার্ড একটি ফিশিং ট্রলারসহ তাদের আটক করে।
আটককৃত জেলেদের মধ্যে রয়েছেন: পিরোজপুরের পাড়েরহাট, বাদুরা এলাকার আল-আমিন (সুরাত হাওলাদারের ছেলে), ইন্দুরকানী উপজেলার চারাখালী এলাকার তরিকুল ইসলাম (ফারুক জোমাদ্দারের ছেলে) এবং উমেদপুর এলাকার শাহাদাৎ হোসেন (হেলাল উদ্দিনের ছেলে)।
এছাড়াও, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার খোকন মাঝি (আব্দুল মন্নান শেখের ছেলে), খায়রুল বাশার (সিদ্দিক মোল্লার ছেলে), মিরাজ শেখ (সোবাজহান শেখের ছেলে), তরিকুল ডাকুয়া (দেলাওয়ার ডাকুয়ার ছেলে), শহিদুল ইসলাম (সৈয়দ আলীর ছেলে), আকরাম খান (হাশেম খানের ছেলে), ইউসুফ মোল্লা (হানিফ মোল্লার ছেলে), রাজু শেখ (মন্নান শেখের ছেলে), রাকিব সিকদার (বারেক সিকদারের ছেলে) এবং মারুফ বেপারী (শুকুর আলী বেপারীর ছেলে)।
পরিবার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বিকেলে ‘এম.ভি. মায়ের দোয়া’ নামের একটি ট্রলার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এটি মালিকানা মালেক বেপারীর। মাছ ধরার সময় ট্রলারটি ১নং চালনার খাড়িবয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। মেরামতের চেষ্টা ব্যর্থ হলে ট্রলারটি স্রোতের টানে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ১৭ সেপ্টেম্বর সকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল হাজতে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলেরা আটক হওয়ার কয়েক দিন পরেও মৎস্য দপ্তরের কোনো কর্মকর্তা তাদের খোঁজ নিতে আসেননি। নিখোঁজ বা আটক জেলেদের সঠিক সংখ্যা সম্পর্কেও তারা অবগত নন বলে জানিয়েছেন।
এ বিষয়ে ট্রলার মালিক মালেক বেপারী বলেন, "আমাদের পিরোজপুরের তিন জনসহ ট্রলারের সকল জেলে বর্তমানে ভারতের কারাগারে আছেন। ভারতীয় সীমানায় প্রবেশের কারণে তাদের আটক করা হয়েছে বলে জেনেছি। জেলে পরিবারগুলো খুবই দুশ্চিন্তায় আছে।"
ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, "আমি বিষয়টি শুনেছি। আমাদের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতও জানান, "পিরোজপুরের কতজন জেলে নিখোঁজ বা আটক রয়েছে, আমরা তার খোঁজখবর নিচ্ছি। তথ্য পেলে বিস্তারিত জানানো হবে।"
এবার চালু হলো চ্যাটজিপিটি ওয়ালেট পাবেন যেসব সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপও সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। এমনকি ব্যবহারকারীর অনুমতি নিয়ে পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থাও করবে এটি।প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে...
১২ দিন আগে
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.
১ মাস আগে
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...
১ মাস আগে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
২ মাস আগে
