আন্তর্জাতিক

‘ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা’

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


‘ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা’

ছবি: সংগৃহীত


ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মাটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

শুক্রবার প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

ভারতের লোকসভার পররাষ্ট্রবিষয়ক স্থায়ী সংসদীয় কমিটিকে দেওয়া ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ভারতীয় আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার অধীন রয়েছে।

কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রাণনাশ বা গুরুতর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের মানবিক নীতির অংশ হিসেবেই শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।

তবে একই সঙ্গে কমিটি স্পষ্ট করেছে, মানবিক আশ্রয় দেওয়ার অর্থ এই নয় যে ভারতের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করা যাবে। এ নীতি ভারত সব সময় অনুসরণ করে আসছে।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে কমিটি ভারত সরকারকে এই মানবিক ও নীতিগত অবস্থান বজায় রাখার পাশাপাশি বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে পরিচালনার পরামর্শ দিয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশও করা হয়েছে। কমিটির মতে, দীর্ঘদিন সীমিত ভিসা কার্যক্রম দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করেছিল। পরে চলতি বছরের ২৮ জুন থেকে পুনরায় পর্যটন ভিসা প্রদান শুরু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। চুক্তি নবায়নের ক্ষেত্রে নতুন জলপ্রবাহের তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের মতামত বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি ভারত-বাংলাদেশ কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে অব্যাহত রাখারও সুপারিশ করেছে কমিটি।


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...

১ ঘন্টা আগে


স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে নিরস্ত্রীকরণে নীতিগত সম্মতি হামাসের
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে নিরস্ত্রীকরণে নীতিগত সম্মতি হামাসের

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো একটি নিরস্ত্রীকরণ রোডম্যাপে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে তারা স্পষ্ট করেছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে কার্যকর অগ্রগতি ছাড়া এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।সাম্প্রতিক এই অবস্থান সামনে আসার পর বিভিন্ন মহলে...

১৬ ঘন্টা আগে


ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উৎপাদনে আপাতত রাজি নন ট্রাম্প
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উৎপাদনে আপাতত রাজি নন ট্রাম্প

ইউক্রেনের ভেতরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম উৎপাদনের প্রস্তাব থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে প্রথমে ইতিবাচক অবস্থান নিলেও পরে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তিনি সেই অবস্থান পরিবর্তন করেন।জুলাইয়ের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনে প্যাট্রিয়ট...

১৭ ঘন্টা আগে


শুভেন্দু অধিকারীকে হত্যাচেষ্টার অভিযোগে জইশ-সংশ্লিষ্ট সন্দেহভাজন গ্রেপ্তার
শুভেন্দু অধিকারীকে হত্যাচেষ্টার অভিযোগে জইশ-সংশ্লিষ্ট সন্দেহভাজন গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশের দাবি, হামিদ মন্ডল জইশ-ই-মোহাম্মদের একটি শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’র সঙ্গে সম্পৃক্ত। শুক্রবার সকালে বর্ধমান জেলা পুলিশ ও...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom