ভারতে স্বামীর দ্বিতীয় বিয়ের অভিযোগ, পাকিস্তানি নারীর ন্যায়বিচারের আবেদন
আন্তর্জাতিক ডেস্ক
এক পাকিস্তানি নারী অভিযোগ করেছেন, ভারতীয় বংশোদ্ভূত তার স্বামী তাকে করাচিতে ফেলে রেখে গোপনে দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। নিকিতা নাগদেব নামের এই নারী বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ভিডিও বার্তার মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন। ভিডিওটি প্রকাশের পর দুই দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ও আইনি মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
করাচিতে বিয়ে, পরে ‘কারিগরি ত্রুটি’ দেখিয়ে ফেরত পাঠানো
নিকিতা জানান, ২০২০ সালের ২৬ জানুয়ারি করাচিতে হিন্দু রীতিতে তার বিয়ে হয় বিক্রম নাগদেবের সঙ্গে। ভারতীয় বংশোদ্ভূত বিক্রম দীর্ঘমেয়াদি ভিসায় ভারতের ইন্দোরে বসবাস করেন। বিয়ের এক মাস পর বিক্রম তাকে ভারতে নিয়ে গেলেও ওই বছরের ৯ জুলাই ‘ভিসার কারিগরি ত্রুটি’ দেখিয়ে আটারি সীমান্ত দিয়ে জোর করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়।
নিকিতার দাবি, এর পর বিক্রম তাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেননি।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা
ভিডিও বার্তায় নিকিতা বলেন, ‘আমি তাকে বহুবার অনুরোধ করেছি আমাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি প্রতিবারই ফিরিয়ে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আজ যদি ন্যায়বিচার না পাই, নারীরা বিচারব্যবস্থার প্রতি বিশ্বাস হারাবে।’
শ্বশুরবাড়ির আচরণ পাল্টে যাওয়ার অভিযোগ
পাকিস্তানে ফেরত পাঠানোর আগে ভারতে শ্বশুরবাড়িতে অবস্থানের সময় স্বামী ও পরিবারের আচরণ বদলে যায় বলে দাবি করেন নিকিতা। তিনি জানান, বিক্রম পরিবারের এক আত্মীয়ার সঙ্গে সম্পর্কে জড়িত—এমন তথ্য জানতে পেরে শ্বশুরকে জানান; কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।
কোভিড–১৯ লকডাউনের সময় বিক্রমই তাকে জোর করে পাকিস্তানে ফেরত পাঠিয়েছেন বলেও অভিযোগ তার। করাচিতে ফিরে এসে তিনি জানতে পারেন, বিক্রম দিল্লিতে অন্য এক নারীর সঙ্গে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছে।
আইনি প্রক্রিয়া ও মধ্যস্থতার ব্যর্থতা
গত ২৫ জানুয়ারি নিকিতা লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি মধ্যপ্রদেশ হাইকোর্ট অনুমোদিত সিন্ধি পঞ্চ মধ্যস্থতা ও আইনি পরামর্শ কেন্দ্রের কাছে যায়। বিক্রম ও তার কথিত বাগদত্তাকে নোটিশ পাঠানো হয়; শুনানিও অনুষ্ঠিত হয়। তবে মধ্যস্থতা ব্যর্থ হলে কেন্দ্রটি ২৫ এপ্রিল এক প্রতিবেদনে জানায়—এটি পাকিস্তানের এখতিয়ারভুক্ত মামলা এবং বিক্রমকে পাকিস্তানে ফেরত পাঠানোর সুপারিশ করা হয়েছে।
এর আগেও মামলা ইন্দোর সমাজ পঞ্চায়েতে ওঠে; সেখানেও বিক্রমকে নির্বাসনের সুপারিশ করা হয়। ইন্দোরের কালেক্টর আশীষ সিং জানিয়েছেন, মামলার ওপর তদন্ত চলমান, রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...
২ ঘন্টা আগে
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১ দিন আগে
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...
১ দিন আগে
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...
১ দিন আগে
