আন্তর্জাতিক

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ছবি: সংগৃহীত


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) কয়েক কিলোমিটার ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং স্থানীয়দের ঐতিহ্যগত ভূমি ব্যবহারে বাধা দিচ্ছে—এমন অভিযোগ তুলেছে সীমান্তবর্তী এলাকার একটি আদিবাসী সংগঠন। তবে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াআনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী নাহ আদিবাসীদের সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’ সম্প্রতি জেলা প্রশাসনের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে।

সংগঠনটির দাবি, গত কয়েক বছরে চীনা বাহিনী ধাপে ধাপে সীমান্তবর্তী অন্তত পাঁচটি এলাকায় নিজেদের উপস্থিতি জোরদার করেছে। এর ফলে স্থানীয় বাসিন্দারা পূর্বপুরুষদের ব্যবহৃত কৃষিজমি, বনাঞ্চল ও চারণভূমিতে প্রবেশ করতে পারছেন না।

নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাদের বলেন, প্রায় এক দশক আগে চীনা সেনারা মাঝেমধ্যে ওই এলাকায় প্রবেশ করলেও ২০২০ সালের পর থেকে তারা স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে। এরপর থেকেই স্থানীয়দের চলাচল ও কৃষিকাজে বাধা সৃষ্টি হচ্ছে।

তার দাবি অনুযায়ী, আসাফিলা অঞ্চলের ওয়িং ও পানিয়ার (চুজার্তা), মারপান (মারনাফে), পোত্রাং হ্রদ এবং টিনডিংতাং (টিজি) এলাকায় চীনা বাহিনী স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছে। এসব স্থানের কয়েকটি স্থানীয়দের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ।

সংগঠনটির অভিযোগ, সীমান্তবর্তী এসব এলাকায় স্থানীয়রা আগে শিকার, বনজ সম্পদ সংগ্রহ, কৃষিকাজ ও পশুচারণ করলেও বর্তমানে সেগুলো কার্যত চীনা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তবে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা বাহিনীর অনুপ্রবেশ কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেনাবাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলো সঠিক নয়।

এদিকে নাচো এলাকার বিধায়ক নাকাপ নালো অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। তার মতে, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত এবং প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।

এর আগে লাদাখ সীমান্তেও স্থানীয় পশুপালকদের চারণভূমিতে প্রবেশে বাধা এবং চীনা বাহিনীর অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল। যদিও সে সময়ও ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, দেশের কোনো ভূখণ্ড চীনের দখলে যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত আপার সুবনসিরি জেলা প্রশাসন বা অরুণাচল প্রদেশ সরকার আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, জেলা প্রশাসনের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। ফলে সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয়দের অভিযোগ এবং সরকারি অবস্থানের মধ্যে এ ধরনের ভিন্নতা নতুন নয়। তবে সর্বশেষ অভিযোগ নতুন করে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

৬ ঘন্টা আগে


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

১ দিন আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...

১ দিন আগে


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom