আন্তর্জাতিক

ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে রাশিয়া: পুতিন

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে রাশিয়া: পুতিন

ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ কিনবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক অসমতা কমানো হবে। রাশিয়া ভারত থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য ও ওষুধ আমদানি করবে, যার ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে।

প্রেসিডেন্ট পুতিন আরও উল্লেখ করেন, ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে, সে জন্য আমেরিকা প্রবল চাপ দিচ্ছে এবং শুল্কও আরোপ করেছে। তবে তিনি বলেন, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর বন্ধু হিসেবে উল্লেখ করে বিশ্বাস ব্যক্ত করেন যে মোদী কখনও এই ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না।

পুতিনের বক্তব্য অনুসারে, ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্কের কারণে ৯০০ থেকে এক হাজার কোটি ডলারের ক্ষতি হবে। তিনি দাবি করেন, রাশিয়া থেকে তেল না কিনলেও সমপরিমাণ ক্ষতি হবে।

তাঁর দাবি, ভারত সম্পূর্ণ বাণিজ্যিক কারণে রাশিয়া থেকে তেল কেনে। একই সাথে তিনি মনে করিয়ে দেন যে ভারত হলো রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১১ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১৩ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৩ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom