আন্তর্জাতিক

ভারতীয় রণতরির সঙ্গে সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিককে তলব

আন্তর্জাতিক ডেস্ক

১৪ দিন আগে


ভারতীয় রণতরির সঙ্গে সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিককে তলব

ছবি: সংগৃহীত


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাকিস্তানি নৌ ইউনিটের আচরণকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি সামরিক মহড়া ও সেনা চলাচলসংক্রান্ত ১৯৯১ সালের ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সামরিক ইউনিটগুলোকে সতর্কতা অবলম্বন এবং দ্বিপক্ষীয় চুক্তির বিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সাদ আহমেদ ওয়ারাইচের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ৩০ মিনিট বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্রের বরাতে এনডিটিভি জানায়, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে উত্তর আরব সাগরে নিয়মিত টহলরত একটি ভারতীয় রণতরির কাছে পাকিস্তানের একটি ‘হুলাইন-ক্লাস’ কর্ভেট চলে আসে। উত্তাল সমুদ্রে অনিয়ন্ত্রিত গতি ও ঝুঁকিপূর্ণভাবে চলাচলের কারণে সংঘর্ষের সূত্রপাত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এর আগে ২০১১ সালের জুনেও পাকিস্তানি নৌবাহিনীর ‘বাবুর’ ও ভারতের ‘আইএনএস গোদাবরী’ যুদ্ধজাহাজের মধ্যে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

ঘটনাটিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

৭ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom