ভারতীয় উপস্থাপককে বিপিএল উপস্থাপনা প্যানেল থেকে বাদ দিল বিসিবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি আসরে বিপিএলের উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে যুক্ত করা হয়েছিল ভারতের রিধিমা পাঠককে। পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফকে। আন্তর্জাতিক পরিচিত মুখ যুক্ত হওয়ায় এবারের বিপিএল উপস্থাপনা প্যানেল দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছিল।
তবে সাম্প্রতিক বাংলাদেশ-ভারত রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমা পাঠকের বিপিএল যাত্রার সমাপ্তি ঘটে। গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর জরুরি সভা ডাকে বিসিবি। সভা শেষে নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে অংশগ্রহণে অপারগতার কথা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে একটি চিঠি দেয় বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে অন্য কোনো দেশে স্থানান্তরের দাবিও জানানো হয়।
এর ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার কার্যত বন্ধ হয়ে যায়। এসব ঘটনার মধ্যেই বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবি সূত্র জানায়, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বর্তমান বাস্তবতা ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিসিবি বা রিধিমা পাঠকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ-ভারত ক্রিকেট ও কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রভাব যে কেবল মাঠের খেলাতেই নয়, বরং সম্প্রচার ও উপস্থাপনাসহ ক্রিকেটের অন্যান্য ক্ষেত্রেও পড়ছে—এই ঘটনাই তার স্পষ্ট উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
