ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম, স্কুলে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা
কুড়িগ্রাম প্রতিনিধি
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের প্রতীকের পক্ষে শপথ ও স্লোগান পাঠ করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের দিয়ে ‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’—এমন শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। ভিডিওটি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ধারণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা উপেক্ষা করে শিশুদের একটি রাজনৈতিক দলের প্রচারণায় ব্যবহার করা হয়েছে, যা নির্বাচন কমিশনের আচরণবিধি ও শিক্ষা নীতিমালার পরিপন্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, “বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় শপথ ও স্লোগান দিতে বাধ্য করেন।”
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মাশরাফি বিন মোকাদ্দেস বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান জানান, জেলা ছাত্রদলের সভাপতির সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে তাকে মৌখিকভাবে শোকজ করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, “ভিডিওটি দেখেছি। বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী
১ ঘন্টা আগে
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
১ দিন আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২ দিন আগে
