রাজনীতি

ভোটের পরিবেশ শতভাগ অনুকূল: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


ভোটের পরিবেশ শতভাগ অনুকূল: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ভোটের পরিবেশ এখন পর্যন্ত শতভাগ অনুকূল রয়েছে। 

আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্য আসেনি। তিনি আরও জানান, সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা এবং যৌক্তিকতা বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণের গেজেট প্রকাশ করা হয়েছে।


সীমানা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ভোটারসংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় ও মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে কোথাও জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা, আবার কোথাও প্রশাসনিক দিককে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে, শতভাগ একভাবে এটি করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।


ভোট অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ভোট হবে বলেই কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে এবং এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নিবন্ধন প্রক্রিয়ার শেষ পর্যায়ে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হবে।


প্রস্তাবিত আরপিও সংশোধনী নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই এটি চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।
 


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

২ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

৪ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom