সারাদেশ

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের তিন ঘণ্টার মধ্যেই ভাঙচুর

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের তিন ঘণ্টার মধ্যেই ভাঙচুর

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা সদরের একটি ভোটকেন্দ্রে স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্যামেরা স্থাপনের মাত্র তিন ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে, যা ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বুধবার সন্ধ্যায় মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা করেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় বুধবার বিকেল ৪টার দিকে ভোটকেন্দ্রের প্রবেশপথ ও খেলার মাঠের দৃশ্য ধারণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত ক্যামেরাগুলো ভাঙচুর করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ক্যামেরা ভেঙে ফেলছেন। তবে পর্যাপ্ত আলোর অভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার ১০ থেকে ১৫ মিনিট পর কয়েকজন যুবককে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধভাবেই এ ঘটনা ঘটানো হয়েছে।

প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু স্থাপনের রাতেই ভাঙচুরের ঘটনায় নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিদ্যালয়ের নৈশপ্রহরী আফজাল হোসেন জানান, রাতে খাবার শেষে বিদ্যালয়ে ফিরে এসে কয়েকজন যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন। সকালে উঠে ক্যামেরা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom