আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ৩–৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


ভেনেজুয়েলার ৩–৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত


ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা বিপুল পরিমাণ অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তাঁর দাবি, বাজারদরে বিক্রি হওয়া এই তেলের অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যয় করা হবে।  তবে এ ঘোষণা সামনে আসার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজার ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে—এই পরিকল্পনার আইনি ভিত্তি কী এবং বাস্তব প্রয়োগই বা কতটা সম্ভব।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল নিষেধাজ্ঞাভুক্ত তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞার কারণে এই তেল স্টোরেজে আটকে ছিল বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, তেলটি বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ কীভাবে ব্যয় হবে, তা তিনি নিজে তদারকি করবেন।

ঘোষণায় ট্রাম্প আরও জানান, পরিকল্পনাটি ‘তাৎক্ষণিকভাবে’ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, স্টোরেজ ট্যাংকারে থাকা তেল সরাসরি যুক্তরাষ্ট্রের আনলোডিং ডকে নিয়ে আসা হবে।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণার পেছনে ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কঠোর অবস্থানই মূল প্রেক্ষাপট। এর আগে ট্রাম্প প্রকাশ্যে ভেনেজুয়েলার তেল সম্পদ ‘পুনরুদ্ধার’-এর কথা বলেন এবং দেশটির জ্বালানি খাত পুনরুজ্জীবনে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। যদিও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার তেলের ওপর কোনো মালিকানা নেই।

বিশেষজ্ঞরা স্মরণ করিয়ে দিচ্ছেন, প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামলে ভেনেজুয়েলার তেল খাত জাতীয়করণ করা হলে একাধিক মার্কিন কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত হয়। পরে আন্তর্জাতিক সালিশে এক্সনমোবিল ও কনোকোফিলিপস যথাক্রমে ১ দশমিক ৬ বিলিয়ন এবং ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেও ভেনেজুয়েলা সরকার সেই অর্থ পরিশোধ করেনি। বর্তমানে শেভরনই একমাত্র বড় মার্কিন তেল কোম্পানি, যা সীমিত পরিসরে ভেনেজুয়েলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের দৈনিক উৎপাদন প্রায় দেড় লাখ ব্যারেল।

ট্রাম্পের ঘোষণার বাস্তব প্রভাব নিয়েও প্রশ্ন তুলছেন জ্বালানি বিশ্লেষকেরা। বিশ্ববাজারে প্রতিদিন তেলের ব্যবহার ১০ কোটির বেশি ব্যারেল। সেখানে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল একবারে বা স্বল্প সময়ে সরবরাহ হলেও বাজারে এর প্রভাব সীমিতই হতে পারে বলে মত তাঁদের। হিউস্টনের বেকার ইনস্টিটিউটের জ্বালানি বিশেষজ্ঞ মার্ক ফিনলি বলেন, তেলটি কোন সময়সীমার মধ্যে সরবরাহ করা হবে—তা স্পষ্ট না হলে ঘোষণার গুরুত্ব নির্ধারণ কঠিন। তাঁর মতে, এক মাসে সরবরাহ হলে এটি ভেনেজুয়েলার প্রায় পুরো উৎপাদনের সমান, কিন্তু এক বছরে ছড়িয়ে পড়লে প্রভাব অনেকটাই সামান্য হবে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশ্লেষক স্কট মন্টগোমেরির মতে, তেল বিক্রির অর্থ কে কীভাবে নিয়ন্ত্রণ করবে—এই প্রশ্নই সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজির খুবই বিরল বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলার তেল উৎপাদনকে নব্বইয়ের দশকের দৈনিক তিন মিলিয়ন ব্যারেলের কাছাকাছি নিতে গেলে বিপুল বিনিয়োগ ও দীর্ঘ সময় প্রয়োজন। নরওয়েভভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির হিসাবে, দৈনিক উৎপাদন দুই মিলিয়ন ব্যারেলে উন্নীত করতে অন্তত ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার।

একসময় বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি হলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার জ্বালানি খাত আজ মারাত্মকভাবে সংকুচিত। বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুত থাকা সত্ত্বেও বর্তমানে বৈশ্বিক উৎপাদনে দেশটির অবদান এক শতাংশেরও কম। এই বাস্তবতায় ট্রাম্পের ঘোষণাকে কেউ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত বলেই মনে করছেন।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

১ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

৫ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১৯ ঘন্টা আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom