ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন বন্ধ এবং সে দেশের প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ–সমাবেশ করেছে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন।
রোববার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা ভেনেজুয়েলার বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ এবং প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে নিরাপদে দেশে ফেরত পাঠানোর জোর দাবি জানান। এ উপলক্ষে আগামী ১০ জানুয়ারি বিকেলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাসদ (মার্ক্সবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। এতে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ (মার্ক্সবাদী)-এর নেতা জয়দীপ ভট্টাচার্যসহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ–মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ (মাহবুব)। ৪ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভুঁইয়া।
সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী, সামসুল আলম ও জাকির হোসেন। সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক দলিলের রহমান এবং বাংলাদেশ যুব কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইবনে তাইয়্যোবিন। সভা পরিচালনা করেন বাসদ (মাহবুব)-এর ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব জামাল শিকদার।
বক্তারা বলেন, ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে। অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মুক্তি দিতে হবে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে পৃথক বিবৃতিতে ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ। দলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ বিশ্ববাসীর সব গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও সাম্রাজ্যবাদবিরোধী শক্তিকে সংহতি জানানোর আহ্বান জানান।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এক বিবৃতিতে এ হামলাকে নগ্ন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন অবিলম্বে ভেনেজুয়েলার মাটি থেকে সব ধরনের বিদেশি আগ্রাসন বন্ধের দাবি জানান।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় মুক্তি কাউন্সিল। কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কাজী ইকবাল, শফী রহমান ও মিতু সরকার। সমাবেশ পরিচালনা করেন সৌরভ রায়।
ভেনেজুয়েলায় হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন পৃথক বিবৃতিতে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান এবং বাংলাদেশ সরকারকে এ হামলার বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানান।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যও পৃথক বিবৃতিতে এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার লড়াকু জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১০ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
