আন্তর্জাতিক

ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ছবি: সংগৃহীত


ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিধায়ক জ্ঞান তিওয়ারির অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদী ও তার ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৬ আগস্ট মেয়েকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে প্রতারণার অভিযোগ তোলেন ওই বিধায়ক।

যেভাবে বিয়ে হয় বিধায়কের মেয়ের

রেউসা থানায় দায়ের করা অভিযোগে জ্ঞান তিওয়ারি বলেন, ২০২৪ সালে উত্তর প্রদেশের মিসরিখের চন্দ্রওয়াল এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদীর ছেলে প্রখর ত্রিবেদীর সঙ্গে তার মেয়ে প্রজ্ঞার বিয়ে হয়।

বিয়ের সময় অনুজ নিজেকে মুম্বাইয়ের একজন স্বনামধন্য আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ করেছেন বিধায়ক। একই সঙ্গে তার ছেলের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যও গোপন করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

জ্ঞান তিওয়ারির ভাষ্য, স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে ইতিবাচক তথ্য পাওয়ার পরই মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রখরের অতীত সম্পর্কে জানতে পারে তার পরিবার।

২৫ বিয়ের অভিযোগ

অভিযোগে বলা হয়েছে, প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলেও অভিযোগ রয়েছে।

মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যে একই কৌশলে প্রতারণা করে প্রখর প্রায় ২৫টি বিয়ে করেছেন বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি। তবে এসব অভিযোগের বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

ঘটনার পর মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে এনে ওই পরিবারের সঙ্গে সব ধরনের সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানিয়েছেন বিধায়ক।

‘পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত’

জ্ঞান তিওয়ারি দাবি করেন, প্রতারণার ঘটনায় তার পরিবার গভীরভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে একজন জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপির এই বিধায়ক।

পুলিশ জানিয়েছে, বিধায়কের অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদীর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। পাশাপাশি তার ছেলে প্রখর ত্রিবেদীকেও গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

৪ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom