আন্তর্জাতিক

ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

৩ ঘন্টা আগে


ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার পর্যটক

নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের

শুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)-এর মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে জানান, নেপাল ভ্রমণে যাওয়া ওই নাগরিক কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে উপস্থিত হয়ে নিজের সুরক্ষার কথা নিশ্চিত করেন। ভয়াবহ সেই প্রাকৃতিক বিপর্যয়ের দীর্ঘ ৩৭ দিন পর তাকে জীবিত খুঁজে পাওয়ায় নিখোঁজ অন্য পরিবারগুলোর মনে কিছুটা স্বস্তি ও আশা ফিরে এসেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপসংস্থার (ইউএসজিএস) বিশ্লেষণ অনুযায়ী, লাংটাং লিরুং পর্বতে হিমবাহ ও বরফ ধসের ফলে সৃষ্ট কম্পনের পরিমাণ ছিল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য। এই ধ্বংসাত্মক ঘটনায় নেপাল ও সংলগ্ন তিব্বত অঞ্চলে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

 

 

Advertisement: 0:08

 

 

Close PlayerUnibots.com

 

এর আগে গত ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, নেপাল বন্যার পর কাঠমান্ডু দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া ৫৫ জন মালয়েশিয়ান নাগরিকের কোনও খোঁজ মিলছিল না।

আরও পড়ুন

বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা

 

মনিভান্নান রেথিনাম জানান, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে (বন্যার ঠিক এক দিন আগে) ওই পর্যটক নাগথালি ভিউপয়েন্টে ছিলেন বলে আমাদের জানানো হয়েছিল। স্থানীয় রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় এবং বিদ্যুৎ ও খাবার পানির তীব্র সংকটের কারণে তিনি ওই দুর্গম এলাকায় সাময়িকভাবে আটকা পড়েছিলেন।

 

 

নেপালে সাম্প্রতিক ওই দুর্যোগের পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বরের নেপালের পর্যটন দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ ৩০টিরও বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ১৮০ জনের বেশি ভারতীয়, ৬৫ জন আমেরিকান, ৫৪ জন ইউক্রেনীয়, ৫৪ জন মালয়েশিয়ান এবং ৩৭ জন চীনা নাগরিক রয়েছেন।


এক লাখ সেনা নিয়ে সামরিক অভিযানের প্রস্তুতি সৌদির
এক লাখ সেনা নিয়ে সামরিক অভিযানের প্রস্তুতি সৌদির

বিদ্রোহী হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করতে উপকূলীয় এলাকায় অভিযান অথবা ইয়েমেনের একাধিক ফ্রন্টে একযোগে হামলার দুটি পরিকল্পনা বিবেচনা করছে রিয়াদ। আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩ অক্টোবর) রয়টার্স এ তথ্য জানিয়েছে।  আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযান

৩ ঘন্টা আগে


বোরকা পরায় লেবার রুমে ঢুকতে বাধা, জম্মুর হাসপাতালে নার্সদের বিক্ষোভ
বোরকা পরায় লেবার রুমে ঢুকতে বাধা, জম্মুর হাসপাতালে নার্সদের বিক্ষোভ

ভারতের জম্মুর ডোডা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বোরকা পরার কারণে গাইনোকোলজি বিভাগের লেবার রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষানবিশ নার্সরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার ডোডা মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের প্রধান ডা. মধু চিবের বিরুদ্ধে বিক্ষোভ করেন নার্সিং ইন্টার্নরা। তাদের অভিযোগ,...

১৩ ঘন্টা আগে


ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুতে ইসরাইলের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ
ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুতে ইসরাইলের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ

ইসরাইলি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ফ্লাইদুবাইয়ের ঘটনা ব্যবহার করছে এবং ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বিলম্বিত করছে বলে অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ তথ্য জানিয়েছে। শনিবার দুবাইয়ে আটকে পড়া ইসরাইলি যাত্রীদের ‘আর্কিয়া’ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে ইসরাইলে ফিরিয়ে নেওয়া হয়। আরও...

১৩ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত

দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom