আন্তর্জাতিক

বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর হামলা

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’-এর ৪৯তম ধাপের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আইআরজিসি সূত্রে জানা যায়, তিনটি ভিন্ন ফরমেশনে ভাগ হয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো হামলা চালায়। বিশেষ করে আল-ধাফরা এয়ার বেস লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেখানে প্যাট্রিয়ট রাডার সিস্টেম, কন্ট্রোল টাওয়ার এবং বিমান বিধ্বংসী হ্যাঙ্গারকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া শেখ ঈসা এয়ার বেস-এ আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার, জ্বালানি ট্যাংক এবং কেন্দ্রীয় র‌্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইরানি পক্ষ। একই সঙ্গে আল-উদেইরি হেলিকপ্টার বেস-এ হামলা চালিয়ে সামরিক সরঞ্জামের ডিপো এবং হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানান, মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে ধারাবাহিকভাবে আঘাত হানা হয়েছে এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অন্যদিকে হামলার পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও ঘোষণা করেছে আইআরজিসি। তারা সতর্ক করে জানিয়েছে, শত্রু রাষ্ট্র বা তাদের মিত্রদের কোনো তেলবাহী ট্যাঙ্কার কিংবা বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে চলাচল করলে তা লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

পর্যবেক্ষকদের মতে, এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও এর প্রভাব পড়তে পারে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৮ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১০ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১০ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom