আইন-আদালত

‘বিচার সম্পর্কে জানতেন না’—শেখ হাসিনার এমন দাবি গ্রহণযোগ্য নয়: প্রসিকিউশন

অনলাইন ডেস্ক

১ মাস আগে


‘বিচার সম্পর্কে জানতেন না’—শেখ হাসিনার এমন দাবি গ্রহণযোগ্য নয়: প্রসিকিউশন

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শেখ হাসিনা ‘জানতেন না’ দাবি করে দীর্ঘ বিলম্বের পর আদালতে ফিরে মার্জনা পাওয়ার কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছেন প্রসিকিউশন।

রোববার (১৬ আগস্ট) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ কথা বলেন।

তিনি বলেন, পলাতক আসামিরা দেশে ফিরে অনেক সময় দাবি করেন যে তারা বিচারিক কার্যক্রম সম্পর্কে জানতেন না। কিন্তু শেখ হাসিনাসহ অন্যান্য আসামির ক্ষেত্রে এমন দাবি গ্রহণযোগ্য হবে না।

প্রসিকিউটর বলেন, আসামিরা মামলা সম্পর্কে অবগত এবং বিভিন্ন সময় বক্তব্যের মাধ্যমে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন। এমনকি তারা গণমাধ্যমে মামলাটি নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং দেশে ফিরে আসার কথাও বলছেন। তাই ট্রাইব্যুনালে এসে ‘মামলার বিষয়ে জানতেন না’-এমন অজুহাত দেওয়ার সুযোগ তাদের থাকবে না।

মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে গাজী তামিম বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে মামলাটির অভিযোগ পাওয়া যায় এবং এরপর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। প্রায় এক বছর ধরে মামলার কার্যক্রম চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় সময় দিয়েই বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিচারপ্রক্রিয়া দ্রুত করতে গিয়ে কোনো নিয়ম লঙ্ঘন করা হচ্ছে না, আবার অযথা বিলম্বও করা হচ্ছে না। আইন অনুযায়ী যে পর্যায়ে যতটুকু সময় প্রয়োজন, ঠিক ততটুকু সময় দিয়েই মামলাগুলো পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গে প্রসিকিউটর বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বা দণ্ডাদেশের পরোয়ানা থাকলে চুক্তি অনুযায়ী ভারত আইনগতভাবে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মৃত্যুদণ্ডাদেশ থাকা সত্ত্বেও তিনি ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।


আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী

মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...

১৫ ঘন্টা আগে


মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...

১৮ ঘন্টা আগে


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

২ দিন আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

২ দিন আগে

Dr.Mahfuzul Alom