বানিজ্য

বিদেশি মুদ্রার রিজার্ভ ৩০.৫৯ বিলিয়ন ডলারে উন্নীত: স্বস্তিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


বিদেশি মুদ্রার রিজার্ভ ৩০.৫৯ বিলিয়ন ডলারে উন্নীত: স্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বৃদ্ধি পেয়ে ৩০.৫৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার দিনশেষে দেশের বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুসারে হিসাব করলে এই অঙ্ক দাঁড়ায় ২৫.৭৫ বিলিয়ন ডলারে। এর আগে, গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) কাছে ১.৫ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৩০.৩০ বিলিয়ন ডলারে নেমে আসে। সে সময় বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৫.৩৯ বিলিয়ন ডলার।

প্রবাসী আয়, রপ্তানি, বৈদেশিক ঋণ ও বিনিয়োগের মাধ্যমে মূলত রিজার্ভ গঠিত হয়। অন্যদিকে, আমদানি ব্যয়, বিদেশি ঋণের সুদ, বিদেশি কর্মীদের বেতন, শিক্ষা ও ভ্রমণসহ বিভিন্ন খাতে ডলার ব্যয় হওয়ায় রিজার্ভ হ্রাস পায়।

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফিরেছে। এর ফলে বাংলাদেশ ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হয়নি, বরং উল্টো বাজার থেকে ডলার কিনেছে। গত ৪ সেপ্টেম্বর পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৩.৪০ কোটি ডলার এবং ২ সেপ্টেম্বর আটটি ব্যাংক থেকে ৪.৭৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭.৭৯ কোটি ডলার। আগস্টে এসেছে ২৪২.২০ কোটি ডলার। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা পূর্ববর্তী বছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের জুন শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫.৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর পর তা বেড়ে ৩৩.৬৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। ২০২০ সালের ১ সেপ্টেম্বর প্রথমবারের মতো রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারে উন্নীত হয় এবং একই বছরের অক্টোবরে ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করে। কোভিড-১৯ মহামারির মধ্যেও ২০২১ সালের ২৪ আগস্ট রিজার্ভ সর্বোচ্চ ৪৮.০৪ বিলিয়ন ডলারে উঠে। তবে পরবর্তীকালে ডলার সংকটের কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে হ্রাস পেতে থাকে।


শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান আতিকুর রহমানের
শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান আতিকুর রহমানের

শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিনতুন বাংলাদেশে সরকার চাইলেও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।...

১১ দিন আগে


আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা
আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল

১২ দিন আগে


শুক্রবার থেকে যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শুক্রবার থেকে যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত

১৩ দিন আগে


টিকিট কালোবাজারি বন্ধ হলে টিকিট পাব কোথায়  প্রশ্ন সিভিল সার্জনের
টিকিট কালোবাজারি বন্ধ হলে টিকিট পাব কোথায় প্রশ্ন সিভিল সার্জনের

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ হলে দূর থেকে যাতায়াতকারী যাত্রীরা টিকিট পাবেন কোথায়—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন পর্যায়ের...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom