রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে মত প্রকাশের স্বাধীনতা বজায় থাকবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


বিএনপি ক্ষমতায় এলে মত প্রকাশের স্বাধীনতা বজায় থাকবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে তার দল ভবিষ্যতে ক্ষমতায় এলে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি বজায় থাকবে। তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন, অতীত বিএনপি সরকারের সময় যেমন সাংবাদিকদের গুম, নির্যাতন বা দেশত্যাগে বাধ্য করার ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও এমন হবে না।

মঙ্গলবার (৭ অক্টোবর), বিবিসি বাংলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান এই মন্তব্য করেন। প্রায় দুই দশক পর এটি কোনো গণমাধ্যমের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার। সাক্ষাৎকারে তিনি দলের সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং দেশের রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের ওপর ভবিষ্যতে কোনো দমন-পীড়ন হবে না কিনা—বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তারেক রহমান দৃঢ়ভাবে ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।

তিনি ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের সময় প্রকাশিত সংবাদপত্রের উদাহরণ টেনে বলেন, সেই সময় সরকারের বিরুদ্ধে বা তার নিজের বিরুদ্ধে অনেক খবর প্রকাশিত হয়েছিল, যার অনেকগুলোই ছিল ‘অপপ্রচার’, কিন্তু তা সত্ত্বেও তখন সাংবাদিকদের ওপর কোনো অত্যাচার-নির্যাতন করা হয়নি বা তাদের দেশত্যাগে বাধ্য করা হয়নি। তিনি দাবি করেন, যদি সেই সময় দমন-পীড়ন থাকতো, তবে এমন খবর প্রকাশিত হতে পারতো না।

তারেক রহমান বলেন, "আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপির অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না।"

সংবাদমাধ্যম বা মত প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে এমন কালো আইনগুলো বিএনপি ক্ষমতায় এলে বাতিল করবে কিনা—বিবিসি বাংলার এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন যে, তারা সকলে মিলে আলোচনা করবেন। তিনি বলেন, সাংবাদিকদেরসহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে, এমন ‘কালো আইন’ ধীরে ধীরে ঠিক করা হবে।

তবে এ প্রসঙ্গে তিনি আরও একটি বিষয় উল্লেখ করেন। তারেক রহমান বলেন, "অপপ্রচারকে তো অবশ্যই সংবাদ হিসেবে তো প্রচার করা ঠিক নয়, তাই না?" তিনি ভবিষ্যতে যারা সরকারে আসবেন, তাদের কাছে রাজনৈতিক কর্মী হিসেবে সাংবাদিকদের প্রতি এই অনুরোধও জানান যে, অপপ্রচার যেন সংবাদ হিসেবে প্রচারিত না হয়, এই বিষয়ে যেন সকলে সচেতন থাকেন বা খেয়াল রাখেন।

বিবিসি বাংলাকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দেশের মানুষের সামনে তার কথাগুলো তুলে ধরার সুযোগ পেয়েছেন।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom