বিএনপি ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান
চট্টগ্রাম প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপি ক্ষমতায় এলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও দুর্নীতি নিয়ন্ত্রণ—এই দুই জায়গায় সফল হতে পারলেই জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব।
রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি যেসব পরিকল্পনার কথা বলেছে, সেগুলো বাস্তবায়নের জন্য দুটি বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই দুই বিষয়ই বিগত দিনে দেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে। অতীতে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই প্রমাণ করেছে—মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।
মানুষের নিরাপত্তার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের মানুষ নিরাপদে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও চলাফেরা করতে পেরেছে। এমনকি নিজ দলের কেউ অপরাধে জড়ালেও বিএনপি কোনো ছাড় দেয়নি। জনগণ যদি আবার বিএনপির পাশে থাকে, তবে ভবিষ্যতেও কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে।
দুর্নীতি প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি অতীতেও প্রমাণ করেছে—দুর্নীতি নিয়ন্ত্রণ করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। ক্ষমতায় গেলে যেই দুর্নীতি করুক না কেন, তার পরিচয় দেখা হবে না। আইনের চোখে সবাই সমান থাকবে।
তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তারা দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছিল। পরে বিএনপি সরকার গঠন করে দুর্নীতি রোধের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছিল। আগামী দিনেও বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে—এটাই দেশবাসীর কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার।
চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, আমরা একটি পরিবর্তনের লক্ষ্যে আজ এখানে একত্রিত হয়েছি। এই সেই পুণ্যভূমি চট্টগ্রাম, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই ভূমি, যেখানে তিনি শহীদ হয়েছেন। এখান থেকেই দেশনেত্রী খালেদা জিয়াকে ‘দেশের নেত্রী’ হিসেবে মানুষের ভালোবাসা ও স্বীকৃতি দেওয়া হয়েছে। চট্টগ্রামের সঙ্গে আমার ও আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন। বিগত ১৬ বছরে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, বাকস্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার পুনরুদ্ধারের জন্যই ছাত্র-জনতা রাজপথে নেমেছিল।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) কে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিত ভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।এর আগে বুধবার,একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও
৩৩ মিনিট আগে
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
২১ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
