বিএনপি নেতা-কর্মীদের হামলায় জামায়াতের ৩ জন আহত: নেত্রকোণা জেলা জামায়াতের নিন্দা
অনলাইন ডেস্ক
৩ অক্টোবর শুক্রবার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা বাজারে সান্দিকোণা ইউনিয়ন জামায়াতের একটি পূর্বঘোষিত সাধারণ সভায় হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম সহ মোট তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল সাড়ে তিনটার দিকে সান্দিকোণা ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবু'র নেতৃত্বে ১৫ থেকে ২০ জন এই পরিকল্পিত হামলাটি চালায়।
আহত তিনজনের মধ্যে মাজহারুল ইসলাম শামীমের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা। জেলা শাখার আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে জামায়াত নেতৃত্ববৃন্দ ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, "শুক্রবার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা বাজারে স্থানীয় ইউনিয়ন জামায়াতের পূর্বঘোষিত একটি সাধারণ সভায় সান্দিকোণা ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবু'র নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে।"
নেতৃবৃন্দ আরও বলেন, "আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।"
জামায়াত নেতৃবৃন্দ বিএনপিকে ফ্যাসিবাদী রাজনীতি পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং তাদের নিয়মতান্ত্রিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে।
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...
১ ঘন্টা আগে
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
২ দিন আগে
