বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র নারীর চুরি হওয়া একটি গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
শোকজ পাওয়া বিএনপি নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে এ নোটিশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির বাসিন্দা হতি বেগমের দুটি গরু গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় পরদিন শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন তিনি। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা চুরি যাওয়া গরু দুটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ করতে থাকেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার স্থানীয় কয়েকজন বাসিন্দা দেলোয়ার হোসেনের গোয়ালঘরে একটি গরু দেখতে পান। গরুটি চুরি যাওয়া গরু বলে শনাক্ত হওয়ার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় দেলোয়ারের বাড়ির সামনে স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার বিষয়ে জানতে দেলোয়ার হোসেনকে খোঁজা হচ্ছে। তবে ঘটনার পর থেকে তাকে এলাকায় পাওয়া যায়নি।
তবে বুধবার দুপুরে মুঠোফোনে দেলোয়ার হোসেন দাবি করেন, গভীর রাতে দুজন ব্যক্তি তার গোয়ালঘরে গরুটি রেখে গেছেন। চুরি যাওয়া গরু কীভাবে তার গোয়ালঘরে গেল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, দলের দেওয়া শোকজ নোটিশ তিনি পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেবেন।
ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে হবে। জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরি যাওয়া দুটি গরুর একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অপরটি চাটখিল থেকে উদ্ধার করা হয়েছে। দেলোয়ারকে পুলিশ খুঁজছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...
১ দিন আগে
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা
৪ দিন আগে
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...
৬ দিন আগে
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে
৭ দিন আগে
