রাজনীতি

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করব না: সারজিস আলম

অনলাইন ডেস্ক

২০ দিন আগে


বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করব না: সারজিস আলম

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির সঙ্গে তাদের রাজনৈতিক আলোচনা, সমালোচনা ও বিরোধিতা থাকবে; তবে দলটিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘আওয়ামী লীগের অধ্যায় শেষ’

আওয়ামী লীগকে ‘খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী’ হিসেবে আখ্যায়িত করে সারজিস আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে এবং ভারতে গিয়ে তাদের ‘দাফন হয়েছে’। তার ভাষায়, আওয়ামী লীগের অধ্যায় শেষ।

বিএনপির সমালোচনা থাকবে

বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে সারজিস আলম বলেন, চাঁদাবাজি, জমি দখল বা মানুষের ওপর জুলুমের মতো কোনো ঘটনা ঘটলে এনসিপি তার প্রতিবাদ করবে। তবে এসব কারণে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করা হবে না।

তিনি বলেন, বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। তাদের মতে, বিএনপি ধীরে ধীরে ‘লাইনচ্যুত’ হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগও তোলেন তিনি।

ভাইভা নম্বর নিয়ে সমালোচনা

সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেন সারজিস আলম। তাঁর অভিযোগ, এর মাধ্যমে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দলীয় বিবেচনায় চাকরি দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, বিএনপি যেসব কাজ করছে, সেগুলো ‘পুরোনো কায়দা’। দলটিকে এই ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

‘রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে’

সারজিস আলম বলেন, বিএনপি তাদের অবস্থান পরিবর্তন না করলে এনসিপির রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে।

প্রশাসনের বিভিন্ন পদে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, ডিসি, এসপি, ওসি ও ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তাদের বিএনপির কার্যালয় থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে না।

তিনি আশা প্রকাশ করেন, বিএনপি তাদের পুরোনো অভ্যাস ও রাজনৈতিক মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসবে। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির পক্ষে পাঁচ বছর ক্ষমতায় থাকা সম্ভব হবে না।

এর আগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন সারজিস আলম।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১২ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom