রাজনীতি

বিএনপির ১৮০ দিনের ব্যর্থতার অভিযোগ নাহিদ ইসলামের

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বিএনপির ১৮০ দিনের ব্যর্থতার অভিযোগ নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত


বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি এসব অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে দেশের ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে। এসব পদ ও প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত এবং নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনায় বিএনপি জড়িত ছিল বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় এনসিপির নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন বলে জানান নাহিদ ইসলাম।

সরকারের অর্থনৈতিক ও জ্বালানি ব্যবস্থাপনার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জ্বালানি তেলের সংকট তীব্র হয়েছে এবং তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়েছে গণপরিবহন, কৃষি, সেচ ও সার সরবরাহে। বর্তমানে গ্যাসের ৪৩ শতাংশ ঘাটতির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহক ও শিল্পকারখানায় সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিদ্যুতের দাম নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে অঙ্গীকার করা হলেও দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। বর্তমানে লোডশেডিং, অতিরিক্ত বিল ও ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপানো হচ্ছে।

কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। তার দাবি, কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রে বেশি দামে সার কিনতে হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্ব ও বিরোধী মতের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, হাম ও বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের জন্য আগের সরকারের ওপর দায় চাপানো হলেও বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এ ছাড়া কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান সরকার বিভিন্ন সংকটের জন্য কখনো আগের সরকার, কখনো অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাচ্ছে। অথচ আরও কঠিন পরিস্থিতিতেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছিল বলে দাবি করেন তিনি।

তবে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সরকারের বা বিএনপির তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১২ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom