বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীরা তারেক রহমানের নির্দেশ সরে দাঁড়াচ্ছেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও শরিক দলের সঙ্গে সমঝোতার প্রেক্ষাপটে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীদের নিয়ে দলের পদক্ষেপ জোরদার হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের সময় বিএনপির সঙ্গে সহযোগিতা করা শরিক দলগুলো এখন নির্বাচনী মাঠে বিএনপির বিদ্রোহীদের মুখোমুখি অবস্থান করছে। এসব প্রার্থীদের প্রভাব ও প্রার্থিতা নিয়ন্ত্রণ করতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে ডাকা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের।
বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। ভিডিও বার্তায় একরামুজ্জামান বলেন, “২০০৪ সাল থেকে ২০ বছরের বেশি সময় ধরে বিএনপির পতাকাতলে ছিলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে আমার প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি যেকোনো পরিস্থিতিতে আপনাদের পাশে থাকতে পারি।”
একই দিন ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন (মুর্শিদা জামান পপি) জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত আবেদন করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এমএ খালেকও গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের পর দলের নেতারা আশা করছেন, খালেকসহ আরও অনেক বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন।
নারায়ণগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদও একই আসনে বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর–কে গুলশানে ডেকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছে।
মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে, বিএনপির চেয়ারম্যানের অনুরোধ মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীও ফেসবুকে জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধে তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের পর্যায়ক্রমিক বৈঠক ও সাক্ষাৎকালীন সিদ্ধান্ত নেওয়ার এই প্রক্রিয়া দলকে বিদ্রোহী প্রার্থীদের কারণে তৈরি বিপর্যয় ও বিভ্রান্তি থেকে বের হওয়ার সুযোগ দিচ্ছে। দলের নেতারা মনে করছেন, এই পদক্ষেপে শরিক দল ও বিএনপি–এর ঐক্য বজায় রেখে নির্বাচনে সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৭ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
