রাজনীতি

বিএনপির লোক থানায় নিতে পারবেন না পুলিশকে ছাত্রদল নেতা হুমকি

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


বিএনপির লোক থানায় নিতে পারবেন না পুলিশকে ছাত্রদল নেতা হুমকি

ছবি: সংগৃহীত


পটুয়াখালীর দশমিনা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার ঘিরে পুলিশ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, ‘বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না। তারেক রহমানের সিদ্ধান্ত মানছি, অন্য কিছু না। আমরা গণঅধিকার করি না, বিএনপি করি। দুই আসামিকেই নিতে হবে।’-এমন বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও তাঁর অনুসারীরা।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে ওয়ারেন্টভুক্ত আসামি স্থানীয় ছাত্রদল নেতা রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করতে যান দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও আসামির অনুসারী প্রায় ৪০ থেকে ৫০ জন ব্যক্তি পুলিশকে ঘিরে ধরেন এবং গ্রেপ্তারে বাধা দেন। প্রায় ৩০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ এসে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ সেপ্টেম্বর আদালত একটি মামলায় রাকিবুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ঘটনার জেরে একই রাতে উপজেলা ছাত্রঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহামুদের ওপর হামলার অভিযোগ ওঠে। পাশাপাশি উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব মিলন মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে। আহত হাসান মাহামুদ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দশমিনা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারে বাধা দেওয়া হলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয় এবং অতিরিক্ত পুলিশ পাঠানোর পর আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছাত্রদল এবং গণঅধিকার পরিষদ-এর নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক সময়ে কয়েকটি এলাকায় উত্তেজনার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।


নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের

৩ ঘন্টা আগে


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

২৩ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom