রাজনীতি

বিএনপির সমালোচনায় মিয়া গোলাম পরওয়ার, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

অনলাইন ডেস্ক

২ মাস আগে


বিএনপির সমালোচনায় মিয়া গোলাম পরওয়ার, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার জুলাইয়ের চেতনা ও রাজনৈতিক ঐকমত্য থেকে সরে এসেছে। একই সঙ্গে তিনি জুলাই সনদ ও গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানান।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের একটি কনভেনশন হলে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটে রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ ও ক্ষমতার অপব্যবসার অবসানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করতে পারেনি।

তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি সেসব সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তার দাবি, জুলাই সনদে স্বাক্ষর এবং গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার পরও বিএনপি এখন গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী রাজনৈতিক দলগুলো সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বিষয়ে সরকারের অবস্থান জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিতে হবে।

জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ, খেলাফতে মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নেতৃবৃন্দ, বিডিপি, জাগপা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতারা।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom