বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে 'জুলাই সনদ' নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
প্রস্তাবিত 'জুলাই জাতীয় সনদ' নিয়ে চূড়ান্ত মতামত দিতে যাচ্ছে বিএনপি। একটি সূত্র জানিয়েছে, প্রায় ৪০ পৃষ্ঠার এই মতামত ইতোমধ্যে তৈরি করা হয়েছে এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে।
দলীয় সূত্র মতে, বিএনপির পক্ষ থেকে এই সনদের বাস্তবায়ন নিয়ে সংসদের ওপরই নির্ভর করার কথা বলা হয়েছে। এছাড়া, যদি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য না হয়, তবে বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাবও থাকতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার রাত সাড়ে ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে আশা করা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সূত্র আরও জানায়, 'জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত ভাষ্য' শিরোনামে তৈরি এই মতামতে বর্তমানে ভাষাগত ও শব্দগত পরিবর্তন আনা হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী দুই দিনের মধ্যেই দলটি তাদের চূড়ান্ত মতামত জমা দেবে।
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের
২ ঘন্টা আগে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
২২ ঘন্টা আগে
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
১ দিন আগে
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
