বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে প্রশান্ত কিশোরের উত্থানের ইঙ্গিত।
গত ৩০ জুলাই অনুষ্ঠিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর প্রায় ১৯ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী নীরজ কুমারকে পরাজিত করেন। নির্বাচনে প্রশান্ত কিশোর ৬৩ হাজারের বেশি ভোট পান। অন্যদিকে বিজেপির নীরজ কুমারের ঝুলিতে যায় প্রায় ৪৫ হাজার ভোট। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সমর্থিত প্রার্থী রেখা কুমারী পান প্রায় ১৫ হাজার ভোট।
বাঁকিপুর দীর্ঘদিন ধরেই বিজেপির অন্যতম নিরাপদ আসন হিসেবে পরিচিত। আসনটি আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের দখলে ছিল। তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছেড়ে দিলে আসনটি শূন্য হয় এবং সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়।
এই আসনের সঙ্গে বিজেপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা চারবার জয়ী হন নিতিন নবীনের বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা। পরে ২০০৮ সালের আসন পুনর্বিন্যাসের পর ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চারবার জয় পান নিতিন নবীন। ফলে প্রথমবারের মতো এই আসনে পরাজয়ের মুখ দেখল বিজেপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের পর এটিই ছিল বিজেপির প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। আন্দোলনের প্রভাব বিহারে ব্যাপকভাবে অনুভূত হয়েছিল বলে মনে করা হয়। বিজেপির রাজ্য নেতৃত্বও স্বীকার করেছে, প্রশ্নফাঁস ও দুর্নীতিবিরোধী জনমতের প্রভাব উপনির্বাচনের ফলে প্রতিফলিত হয়েছে।
একসময় ভারতের অন্যতম সফল নির্বাচনী কৌশলবিদ হিসেবে পরিচিত ছিলেন প্রশান্ত কিশোর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি ও বিজেপির নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল প্রণয়নেও যুক্ত ছিলেন। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনেও তার প্রতিষ্ঠান আইপ্যাকের ভূমিকা ব্যাপক আলোচিত হয়।
তবে নির্বাচনী কৌশলবিদের ভূমিকা ছেড়ে সরাসরি রাজনীতিতে এসে তিনি জনসুরাজ পার্টি গঠন করেন। শুরুতে প্রত্যাশিত সাফল্য না পেলেও কয়েক মাসের ব্যবধানে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে সক্ষম হয়েছেন। বিহারজুড়ে দীর্ঘ পদযাত্রা, তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং কর্মসংস্থান, শিক্ষা, অভিবাসন ও বিহারের মর্যাদার প্রশ্নকে সামনে এনে তিনি নিজেকে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করেন।
জয়ের পর প্রশান্ত কিশোর বলেন, এই বিজয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি বিহারের মানুষের জয়। তার দাবি, এই ফলাফলের মাধ্যমে রাজ্যের মানুষ স্পষ্ট করে দিয়েছেন যে তারা যোগ্য, গ্রহণযোগ্য এবং জবাবদিহিমূলক নেতৃত্ব চান।
এদিকে শুধু বিহার নয়, ভারতের আরও দুটি বিধানসভা উপনির্বাচনেও বিজেপির ভোটের হার কমেছে। মধ্যপ্রদেশের দতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং জয় পেয়েছেন। অন্যদিকে গুজরাটের মঞ্জলপুর আসন ধরে রাখলেও সেখানে বিজেপির ভোটের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
দতিয়ায় ২০২৩ সালের নির্বাচনে বিজেপি প্রায় ৪৬ শতাংশ ভোট পেলেও এবার তা ৩৯ শতাংশের নিচে নেমে এসেছে। অন্যদিকে মঞ্জলপুরে বিজেপির ভোট ৭৬ শতাংশ থেকে কমে প্রায় ৬৭ শতাংশ হয়েছে। একই সময়ে কংগ্রেসের ভোট ১২ শতাংশ থেকে বেড়ে প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উপনির্বাচনের ফলাফল বিজেপির জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। একই সঙ্গে এটি প্রমাণ করেছে যে, নির্বাচনী কৌশলবিদ হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর এখন সরাসরি রাজনীতিতেও উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে শুরু করেছেন। বিহারের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই জয় রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ ঘন্টা আগে
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...
১১ ঘন্টা আগে
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১ দিন আগে
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...
১ দিন আগে
