বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বিতর্কে অভিনেতা ইয়াশ রোহান
অনলাইন ডেস্ক
অভিনেতা ইয়াশ রোহান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করার পর ছোট পর্দার এই অভিনেতাকে নিয়ে তীব্র আলোচনা শুরু হয়।
পোস্ট করা ছবিতে ইয়াশ রোহানকে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তার কপালে সিঁদুর রেখা ছিল। এই ছবি প্রকাশের পরই সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশ তাকে আক্রমণ করে মন্তব্য করতে শুরু করেন।
অভিনেতার পোস্টের নিচে হাজার হাজার মন্তব্য জমা হয়েছে। মন্তব্যকারীদের উল্লেখযোগ্য একটি অংশ ধর্মীয় পরিচয়ের প্রসঙ্গ টেনে ইয়াশ রোহানের নাটক দেখা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। যেমন, আবু হানিফ নামের একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “ভাই আপনার নাটক অনেক দেখেছি। আজ থেকে দেখা হবে কিনা জানিনা। কারণ ভাবছিলাম মুসলিম। আর নাটক গুলো ভালোই লাগতো।” উত্তরে ইয়াশ রোহান লিখেছেন, “দেখেন যেটা ভালো মনে করেন।”
অপরদিকে, কনজ্যোতিকা আফরিন নামে একজন মন্তব্য করেন, “ইয়ে ডান্ডি আগে জানতাম না তো।” এর উত্তরে ইয়াশ রোহান লিখেছেন, “থ্যাঙ্ক ইউ।”
বিতর্কের মুখে দেশের শোবিজ অঙ্গনের তারকারা ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়েছেন এবং এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়াও, সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ অভিনেতার সমর্থনেও এগিয়ে এসেছেন। জসিম উদ্দীন নামের একজন মন্তব্য করেছেন, “কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ হয়ে গেছি। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, তা ভেবে কষ্ট লাগে। মানুষকে কখনো ধর্ম দিয়ে বিচার করা উচিত নয়—বরং তার কর্ম, মানবতা আর নৈতিকতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।”
সর্বশেষ তথ্যানুযায়ী, ইয়াশ রোহানের পোস্টটিতে ৫৯ হাজার রিয়েকশন এবং প্রায় ১২ হাজার মন্তব্য দেখা গেছে।
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
৮ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১৫ ঘন্টা আগে
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
১ দিন আগে
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৬ দিন আগে
