বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা ও জোট সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে আট দলীয় জোট জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা আসন সমঝোতা ও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। এছাড়া জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও নির্বাচনী অবস্থান নিয়েও বক্তব্য আসার সম্ভাবনা রয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা আট দলের এই জোট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা মেরুকরণ দেখা যাচ্ছে। জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলগুলো ইতোমধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে নতুন করে আরও কয়েকটি দল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও চারটি দলকে যুক্ত করার বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আলোচনায় থাকা দলগুলো হলো—আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং বাংলাদেশ লেবার পার্টি। এছাড়া আরও এক–দুটি দল জোটে যুক্ত হতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
তবে এনসিপির মধ্যে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার বিষয়ে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা সহ একাধিক নেতা ইতোমধ্যেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে নির্বাচনপূর্ব পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার এবং ভোটের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে জোটের আট দল রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
বর্তমানে আট দলীয় জোটে রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
