বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, সোনার দামে নতুন রেকর্ড
অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে আবারও নতুন রেকর্ড গড়েছে সোনার দাম। আজ সকালে সোনার দাম আউন্সপ্রতি ৪,৪৮৬.৫৬ ডলারে পৌঁছেছে। গতকাল একদিনে সোনার দাম বেড়েছে প্রায় ১৪৭ ডলার। বিশ্লেষকদের মতে, চলতি ধারা বজায় থাকলে শিগগিরই সোনার দাম আউন্সপ্রতি ৪,৫০০ ডলার ছাড়াবে।
বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী বছর নীতি সুদহার আরও কমানোর সম্ভাবনার কারণে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকেছেন। এ বছরের শুরুতে সোনার দাম আউন্সপ্রতি ২,৬০০ ডলারে ছিল। তবে মার্কিন অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় দাম রেকর্ডে পৌঁছেছে।
বিশ্ববাজারে শুধু সোনা নয়, রুপার দামও নতুন রেকর্ড গড়েছে। সোমবার রুপার দাম আউন্সপ্রতি ৬৯.৪৪ ডলার পর্যন্ত বেড়ে যায়। ২০২৫ সালে রুপার দাম ইতিমধ্যে ১৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের বাজারেও সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। গতকাল সোমবার ভরিপ্রতি চার হাজার টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার টাকায়।
বিশ্লেষকরা বলছেন, সুদহার কমলে বিনিয়োগকারীরা বন্ডের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কমিয়ে সোনা-রুপার মতো নিরাপদ বিকল্পের দিকে ঝুঁকেন। এছাড়া মার্কিন ডলারের দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো বিভিন্ন দেশের মজুত বৈচিত্র্যময় করার কারণে সোনার চাহিদা বেড়েছে।
এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১.৬১ ডলার বেড়ে ৬২.০৮ ডলারে, আর ডব্লিউটিআই ক্রুডের দাম ৫৭.৯৮ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব তেলের বাজারে পড়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সোনার এই ধারা ২০২৬ সালেও অব্যাহত থাকবে। বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মধ্যে ঝুঁকি কমাতে এবং লাভের আশায় সোনা ও রুপার দিকে নজর দিচ্ছেন।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
২২ ঘন্টা আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
২ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
