বিশেষ সংবাদ

বিশ্বব্যাংকের ৭০ কোটি ডলারের প্রকল্প চালু, রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য নতুন দিগন্ত

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


বিশ্বব্যাংকের ৭০ কোটি ডলারের প্রকল্প চালু, রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য নতুন দিগন্ত

রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে দুটি নতুন প্রকল্প চালু হয়েছে। 'ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন (আইএসও)' এবং 'হোস্ট অ্যান্ড রোহিঙ্গা এনহ্যান্সমেন্ট অব লাইভস (হেল্প)' নামের এই প্রকল্প দুটিতে মোট ৭০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। এই অর্থায়নে বাংলাদেশ সরকার প্রকল্পগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে।

রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্প দুটির উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মৌলিক সেবা ও সুযোগ নিশ্চিত করতে পূর্বের অভিজ্ঞতা, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম জটিল একটি উদ্যোগ ছিল। তিনি বলেন, "প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান প্রমাণ করে যে প্রাথমিক সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হলো নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করা এবং এর উদ্দেশ্য অর্জন করা।"

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেম ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ আট বছরের এই সংকট মোকাবিলায় রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠী উভয়ই অসাধারণ সহনশীলতা দেখিয়েছে। তবে এর ফলে সেবা, অবকাঠামো এবং সামাজিক জীবনে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, যা প্রশমনে বিশ্বব্যাংক শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে। জ্যাঁ পেম আরও বলেন, বিশ্বব্যাংকের লক্ষ্য হলো স্বল্পমেয়াদি জরুরি সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এই প্রচেষ্টায় সরকারি নেতৃত্ব, জাতিসংঘ সংস্থা, এনজিও এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সমন্বয় অপরিহার্য।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, অর্থসংকটের কারণে তারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পগুলোর জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, এই সংকটময় পরিস্থিতিতে বিশ্বব্যাংকের এই প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন বলেন, প্রকল্পের বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এড়িয়ে সময়মতো কাজ শেষ করা জরুরি। সময়মতো কাজ শেষ না হলে ব্যয় বৃদ্ধি পায় এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা কঠিন হয়। তিনি জোর দিয়ে বলেন, বিশেষ করে স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের জন্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রকল্প দুটি গত বছরের মে মাসে সরকারিভাবে পাস হয়েছিল এবং ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বন বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কাজ করবে।


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২৩ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom