বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর দেশটিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে ইরান।
সোমবার (২০ জুলাই) তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, স্পেনের এই সাফল্য বিশ্বজুড়ে স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া প্রতিক্রিয়ায় দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ফিলিস্তিন ইস্যুতে স্পেনের অবস্থান এবং ইরানের প্রতি তাদের সমর্থন দেশটির জনগণের স্বাধীনচেতা ও আত্মমর্যাদাবোধের প্রতিফলন।
তিনি বলেন, “এই জয় শুধু স্পেনের জনগণকেই আনন্দিত করেনি, বরং বিশ্বের বহু স্বাধীন, সার্বভৌম ও ন্যায়বিচারকামী মানুষের হৃদয়ও স্পর্শ করেছে।”
সাম্প্রতিক মাসগুলোতে গাজা পরিস্থিতি নিয়ে স্পেন সরকারের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয়। একই সময়ে ইরানের বিরুদ্ধে সংঘাতের বিরোধিতায়ও দেশটি বিভিন্ন কূটনৈতিক অবস্থান গ্রহণ করে, যা তেহরানের প্রশংসা অর্জন করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও স্পেনকে অভিনন্দন জানিয়ে বলেন, আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেন সরকার এবং দেশটির জাতীয় ফুটবল দলের অবস্থান প্রশংসনীয়।
অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছিলেন ইসরায়েলের কয়েকজন রাজনীতিকও।
রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।
সূত্র: আল জাজিরা
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
৭ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
