বিনোদন

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় বিশেষ স্ক্রিনিং ও কনসার্ট, মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

বিনোদন ডেস্ক

২ মাস আগে


বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় বিশেষ স্ক্রিনিং ও কনসার্ট, মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

ছবি: সংগৃহীত


ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেন ফাইনাল উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ লাইভ স্ক্রিনিং ও জমকালো কনসার্ট। ফুটবল উন্মাদনাকে আরও রঙিন করে তুলতে রোববার (১৯ জুলাই) রাতে শহরের বিভিন্ন ভেন্যুতে বড় পর্দায় ম্যাচ সম্প্রচারের পাশাপাশি অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান।

আয়োজনের অন্যতম আকর্ষণ বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। সম্প্রতি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডায় বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত বিশ্বকাপ ফ্যান ফেস্টেও অংশ নেন।

বিশ্বকাপ–সংশ্লিষ্ট সেই আন্তর্জাতিক সফরের অংশ হিসেবেই এবার ঢাকার দর্শকদের সামনে পারফর্ম করবেন সঞ্জয় দেব। আয়োজক সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন এবং অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

এই আয়োজনে সঞ্জয় দেবের সঙ্গে আরও পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। ঢাকার অনুষ্ঠান শেষ করেই তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে নির্ধারিত পরবর্তী কনসার্টে অংশ নিতে রওনা দেবেন।

অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামের আরেকটি বিশেষ আয়োজন। বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে লাইভ কনসার্ট।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। তার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে ফুটবল ও সংগীতের এই বিশেষ আয়োজন। বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য এটি এক ভিন্নধর্মী বিনোদনের অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom