খেলাধুলা

বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

ছবি: সংগৃহীত


টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে প্রতিবেশী অঞ্চলের চলমান রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন জানিয়েছে পিসিবি।

ক্রিকেটবিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির পাঠানো এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের অন্যান্য সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইএসপিএনক্রিকইনফোর ধারণা, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি আলোচনায় আনতেই আইসিসি আজ বুধবার একটি বোর্ড সভা ডেকেছে। তবে পিসিবির চিঠির কারণেই এই সভা ডাকা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

পিসিবির চিঠি পাঠানোর সময় নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ধারণা করা হচ্ছে, এতে আইসিসির অবস্থানে বড় কোনো পরিবর্তন আসবে না। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের সূচি পরিবর্তন করা বা বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে আইসিসি রাজি নয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির অবস্থান শুরু থেকেই কঠোর। গত সপ্তাহে বিসিবির সঙ্গে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকেও আইসিসি একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থন নিয়ে বিসিবি গ্রুপ পর্বের ম্যাচ খেলতে জাতীয় দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হলেও কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি। আইসিসি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ আয়োজনের ওপর জোর দিচ্ছে, অন্যদিকে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—ভারতে দল পাঠানো হবে না।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ২১ জানুয়ারি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

এর আগে গুঞ্জন উঠেছিল, পিসিবি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছিল এবং বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয়, তার ওপর নির্ভর করে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। তবে এসব বিষয়ে পিসিবি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং ইএসপিএনক্রিকইনফোর প্রশ্নেরও জবাব দেয়নি।

এদিকে, ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব ক্রিকেটেও পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি মাসের ৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদের প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। কেন তাকে বাদ দেওয়া হলো, সে বিষয়ে পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে রাজনৈতিক টানাপোড়েনই এর অন্যতম কারণ বলে আলোচনা হয়।

এই ঘটনার পর বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়—টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না।

সব মিলিয়ে নিরাপত্তা, কূটনৈতিক টানাপোড়েন ও ক্রিকেট প্রশাসনের অনড় অবস্থানের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ভেন্যু নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। এখন সবার দৃষ্টি আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom