বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।
এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।
আগের মতোই পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেনডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন এবং ব্রুস ব্যানার (হাল্ক) চরিত্রে মার্ক রাফেলোও রয়েছেন এই ছবিতে।
নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন **‘স্ট্রেঞ্জার থিংস’**খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ক। যদিও তার চরিত্র সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন ইমান এসফান্দি।
চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ হলো, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর পর আবারও ফ্র্যাঙ্ক ক্যাসেল বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় ফিরছেন জন বার্নথাল।
গল্পের দিক থেকে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে নতুন এই সিনেমায়। আগের ছবির শেষে ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর ফলে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যায়। ফলে এবার সম্পূর্ণ একা হয়েই নিউইয়র্ক শহরকে রক্ষার দায়িত্ব পালন করতে দেখা যাবে স্পাইডার-ম্যানকে।
নতুন অধ্যায়ে পিটার পার্কারকে আরও পরিণত ও দায়িত্বশীল হিসেবে উপস্থাপন করা হয়েছে। একদিকে একাকিত্ব, অন্যদিকে রহস্যময় এক নতুন শত্রুর আবির্ভাব-সব মিলিয়ে শুরু হয় তার নতুন সংগ্রাম। একই সঙ্গে নিজের অতিমানবীয় শক্তির অপ্রত্যাশিত পরিবর্তনের সঙ্গেও তাকে মানিয়ে নিতে হবে।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিনএক্স (ScreenX) প্রযুক্তির জন্য নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমা উপভোগ করতে পারেন।
মুক্তির আগেই ছবিটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের তথ্য অনুযায়ী, ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিতেও ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, যা সিনেমাটি ঘিরে দর্শকদের উচ্চ প্রত্যাশারই ইঙ্গিত দিচ্ছে।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
২ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
৩ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৭ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৮ দিন আগে
