বিসিবি নির্বাচন: বুলবুল-ফারুকসহ ২৩ পরিচালক নির্বাচিত
অনলাইন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, ফারুক আহমেদসহ মোট ২৩ জন প্রার্থী।
ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা)
এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ছিলেন ৭১ জন এবং ১০টি পরিচালক পদের জন্য ১৫ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভাগ ও জেলা কোটা থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।
এই ক্যাটাগরি থেকে বিজয়ীরা হলেন: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস, এবং শাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি-২ (ক্লাব)
ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২) ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ১২টি পদের জন্য ১৬ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এই ক্যাটাগরি থেকে বিজয়ীরা হলেন: ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু, এবং মেহরব আলম চৌধুরী।
ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা)
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। তিনি এই পদের জন্য দেশের ক্রিকেটের আরেক পরিচিত মুখ দেবব্রত পালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৩ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৫ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৮ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৮ দিন আগে
