ক্যাম্পাস

বিয়ে করলেন ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


{news.title}

বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক এবং বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত বলে জানা গেছে।

নিজের ফেসবুক পোস্টে ইংরেজিতে লেখা এক আবেগঘন বার্তায় সানজিদা আহমেদ তন্বী লেখেন, ‘আজ, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি।’ স্বামীকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে চাই—সবচেয়ে সহজ, অথচ সবচেয়ে গভীর প্রতিশ্রুতি: প্রতিটি দিনে, জীবনের বাকিটা সময় ধরে, আমি তোমাকেই বেছে নেব।’

সানজিদা আহমেদ তন্বী দেশের ছাত্ররাজনীতিতে আলোচনায় আসেন গত বছরের ১৫ জুলাই। ওই দিন বিকেলে ছাত্রলীগের হামলায় তিনি গুরুতর আহত হন। হামলার পর রক্তে মাখা ও আতঙ্কিত মুখের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশব্যাপী ছাত্র আন্দোলনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলনকে আরও বেগবান করতে অনুপ্রেরণা জোগায়।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হন তন্বী। নির্বাচনে তিনি ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।

ছাত্র আন্দোলনের সাহসী মুখ হিসেবে পরিচিত সানজিদা আহমেদ তন্বীর বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা জানিয়েছেন তার সহপাঠী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom