খেলাধুলা

বিয়ের আগেই রোনালদোর সঙ্গে বিচ্ছেদের ক্ষতিপূরণ চুক্তি জর্জিনার

ডিজিটাল রিপোর্ট

১৩ মাস আগে


বিয়ের আগেই রোনালদোর সঙ্গে বিচ্ছেদের ক্ষতিপূরণ চুক্তি জর্জিনার

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। এরই মধ্যে বাগদান সম্পন্ন করেছেন তারা।  ডায়মণ্ডের দামি আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। এই প্রস্তাবে সাড়া দেন আর্জেন্টাইন মডেল জর্জিনাও। তবে বিয়ের পিড়িতে বসার আগেই রোনালদো-জর্জিনার বিচ্ছেদ বিষয়ক একটি শর্ত সামনে এসেছে। তার প্রায় ১০ বছর একসঙ্গে থাকছেন। তাদের সংসারে আছে পাঁচ সন্তান। যাদের মধ্যে জর্জিনার গর্ভে জন্ম নেওয়া রোনালদোর সন্তানও আছে। জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভেধারণ করেন তখনই বিচ্ছেদ বিষয়ক শর্তে দু’জন স্বাক্ষর করেছিলেন।পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া এই খবর ফাঁস করেছে। তারা জানিয়েছে, রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তবে বিচ্ছেদ হয়ে গেলে জর্জিনা যতদিন বেঁচে থাকবেন তার ভরণপোষণ বাবদ রোনালদোর কাছ থেকে অর্থ পাবেন। শর্ত অনুযায়ী টাকার অঙ্কে যা প্রতি মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা। রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর থেকে এই শর্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে টিভি গুইয়া। এর বাইরে মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাসবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। মূলত তাদের বিচ্ছেদ হলেও সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে স্বাক্ষর করেছেন দু’জন।

এছাড়াও জর্জিনা সিআরসেভেনের মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদমাধ্যমের তথ্য মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকা। ফলে রোনালদোকে বিয়ের ফলে ভবিষ্যৎ বিচারে আর্থিক দিক থেকে জর্জিনা যে বেশ লাভবান হচ্ছেন তা বলাই বাহুল্য।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৪ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom