আইন-আদালত

বঙ্গভবনে নতুন ২৫ বিচারপতির সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


বঙ্গভবনে নতুন ২৫ বিচারপতির সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপতি নবনিযুক্ত বিচারপতিদের সাথে কুশল বিনিময় করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই নিয়োগের ফলে দেশের উচ্চ আদালতে বিচারিক কার্যক্রম আরও গতি পাবে এবং এর মাধ্যমে বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।

রাষ্ট্রপতি বিচারপতিদের প্রতি বিচার সেবার মান উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা ব্যবহার করে দ্রুত মামলা নিষ্পত্তিতে সক্ষম হবেন।

বিচারপতিরা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন যে তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকবেন।

নবনিযুক্ত ২৫ জন বিচারপতি হলেন: বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), বিচারপতি মো. সাইফুল ইসলাম, বিচারপতি মো. নুরুল ইসলাম, বিচারপতি শেখ আবু তাহের, বিচারপতি আজিজ আহমদ ভূঞা, বিচারপতি রাজিউদ্দিন আহমেদ, বিচারপতি ফয়সাল হাসান আরিফ, বিচারপতি এস এম সাইফুল ইসলাম, বিচারপতি মো. আসিফ হাসান, বিচারপতি মো. জিয়াউল হক, বিচারপতি দিহিদার মাসুম কবীর, বিচারপতি জেসমিন আরা বেগম, বিচারপতি মুরাদ–এ–মাওলা সোহেল, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. রাফিজুল ইসলাম, বিচারপতি মো. মনজুর আলম, বিচারপতি মো. লুৎফর রহমান, বিচারপতি রেজাউল করিম, বিচারপতি ফাতেমা আনোয়ার, বিচারপতি মাহমুদ হাসান, বিচারপতি আবদুর রহমান, বিচারপতি সৈয়দ হাসান যুবাইর, বিচারপতি এ এফ এম সাইফুল করিম, বিচারপতি উর্মি রহমান এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।


দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিটে হাইকোর্টের রুল জারি
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিটে হাইকোর্টের রুল জারি

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।এর আগে, গত ৪ নভেম্বর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প্রেস ব্রিফিংয়ে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচারের...

১৫ দিন আগে


তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস
তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস

তিনদিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে উঠেছেন। তিনি এতটা অসুস্থ যে ঠিকমতো কথা বলতে পারছেন না। দুঃখের বিষয় হলো, আদালতের লিফট নাকি নষ্ট ছিল। সেজন্য প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে হেঁটে উঠতে হয়েছে। পায়ে কোনো জুতা ছিল না। রিমান্ডের ভেতরেই ঢাকা

১ মাস আগে


১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ শুভ।এর আগে, একই মামলায় ইনুর ১০...

১ মাস আগে


জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ
জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বাকি জবানবন্দি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি গ্রহণ করা...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom