বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তারকারা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় শিল্পীরা।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ধসসহ নানা দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাও অর্ধশত ছাড়িয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও।
গায়িকা ও অভিনেত্রী সাবরিনা পড়শী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিও দেখে তার মন ভারাক্রান্ত। তিনি বলেন, অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন এবং অনেক পরিবার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটাচ্ছে।
তিনি সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই সহযোগিতা করা উচিত। ছোট একটি সহায়তাও কোনো বিপদগ্রস্ত মানুষের জন্য বড় ভরসা হয়ে উঠতে পারে।
পড়শী বন্যাকবলিত এলাকার মানুষের নিরাপত্তা কামনা করে মহান আল্লাহর কাছে দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তির প্রার্থনা জানান। একই সঙ্গে সবাইকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আশপাশের মানুষের খোঁজ রাখারও আহ্বান জানান।
এর আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিম সাইয়ারা তটিনী এবং অভিনেতা ইরফান সাজ্জাদসহ আরও কয়েকজন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৬ দিন আগে
